৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

১৭বছর পর মোংলায় প্রকাশ্যে বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলার জনসভা 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> দীর্ঘ ১৭বছর পর মোংলায় প্রকাশ্যে খোলা ময়দানে রাজনৈতিক জনসভা করেছেন বিএনপি।শুক্রবার (১৮অক্টোবর) বিকেলে মোংলা পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক-কর্মচারী সংঘের মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশাল এই জনসভা অনুষ্ঠিত হয়।পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী এই জনসভার আয়োজন করেন।এ সময় বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফার আলম, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী,উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার,বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, জুলফিকার আলী গামা,মোঃ জসিম উদ্দিন,আঃ কাদের,আলতাফ চৌধুরী আলতু, রাজ্জাক হোসেন,শফিকুল ইসলাম শান্ত ও পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম।বক্তৃতায় বিএনপির স্থানীয় নেতারা বলেন, গত ১৭বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অত্যাচারে প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে,যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি।শিশুদের কী অপরাধ ছিল?তারা শতাধিক শিশুকে হত্যা করেছে।নব্বই বছরের বৃদ্ধ রাস্তায় আসেননি,বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে।পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম,নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ।নেতারা আরও বলেন,বিগত ১৭বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে মোংলায় বিএনপি প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করতে পারেনি।এ সময় গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে।ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে।এতে ১৭বছর পর মোংলা পৌর বিএনপি প্রকাশ্যে জনসভার আয়োজন করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা
সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম
বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি
পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব
রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়
পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

You cannot copy content of this page