৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

উখিয়ায় ক্যাম্পে দুই সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ:স্থানীয় সহ অন্তত ১০ জন আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শ.ম.গফুর, উখিয়া প্রতিনিধি।।উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও’র দুই গ্রুপের সংর্ঘষ আর গোলাগুলিতে অস্থিরতা বিরাজ করছে।এ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে এক স্থানীয় বাংলাদেশী সহ ১০ জন কমবেশী আহত হয়েছে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনভর উখিয়ার ১৪ এবং ১৫ নং ক্যাম্পে দুই পক্ষের ব্যাপক গোলাগুলির ঘটনা চলে। ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ৩জনের গুলিবিদ্ধের খবর নিশ্চিত করেছে। তাঁদের মধ্যে ‘আমান’ এনজিওর এক কর্মীও গুলিবিদ্ধ হয়েছেন।সংশ্লিষ্ট এনজিওসূত্রে জানা গেছে, সকাল থেকেই ক্যাস্প-১৫ এবং ১৪ তে গোলাগুলি চলছিলো, এর মধ্যে এনজিও আমান’র কর্মকর্তা বেলাল ক্যাম্প-১৫ তে তাঁদের পরিচালিত একটি লার্নিং সেন্টারে দুপুরের খাবার খাচ্ছিলেন। খাবার খাওয়ার সময় লার্নিং সেন্টারের বেঁড়াবেধ করে গুলির একটি খোসা বেলালের মুখে এসে লাগে। পরে তাঁর সহকর্মীরা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বেলালকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।বেলালের বাড়ি উখিয়ার বালুখালী এলাকায়। তাঁর বাবার নাম ওমর হাকিম। তিনি আমান নামক এনজিওর শিক্ষা প্রকল্পে কর্মরত বলে জানা গেছে।৮ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর, বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে জানান, ক্যাম্প ১৪ এবং ১৫ তে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী সংগঠন আরসা এবং আরএসও’র গোলাগুলিতে ৩জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, এর মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন।ঘটনাস্থলে এপিবিএন পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আমির জাফর।এদিকে গোলাগুলির বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী জানান, ক্যাম্পে গোলাগুলির ঘটনায় বাংলাদেশী একজন আহত হয়েছেন।তাছাড়া ক্যাম্পের অভ্যন্তরে বসবাস করা বাংলাদেশী বাসিন্দারা বেশ আতঙ্কে আছেন জানিয়ে তিনি আরও বলেন, গোলাগুলির কারণে আতঙ্কিত স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। তাছাড়া তাঁরা ঘর থেকে জরুরী কাজ ছাড়া বের হচ্ছেননা বলেও জানিয়েছেন।রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী সংগঠন আরসা এবং আরএসওর সংঘর্ষ নতুন নয়, আইনশৃঙ্খলাবাহিনী কড়া তৎপরতায় আরসা ক্যাম্পে কিছুটা নিস্ক্রিয় ছিলো।গত কয়েকমাস ধরে ক্যাম্পে আরসা আবারো তাঁদের তৎপরতা বাড়িয়েছে, ফলে রোহিঙ্গাদের মাঝেও নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা আর শংকা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page