২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে মাথায় রেখে ১৫ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে শুরু  হয়ে এলাকা ঘুরে আবার পরিষদে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আলচনা সভা দিয়ে শেষ করা হয় । আলোচনায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন “ বুড়িগোয়ালিনী বাংলাদেশের একটি দক্ষিন-পশ্চিম অঞ্চলের উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপুর্ণ এলাকা। এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ঘটে। যার পরিমাণ ও মাত্রা দিন দিন বেড়েই চলছে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিক ভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে ” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ শহিদুল ইসলাম। এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে স্বেচ্ছায় মাটির রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্চন্নতা প্রতিযোগিতা এবং কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বূড়িগোয়ালিনী এবং গাবুরাতে প্রায় ২৭০ জন লক্ষিত জনগোষ্ঠী সহ অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page