৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

মোংলায় নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রচারে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> পরিচ্ছন্ন জ্বালানি শক্তির সমাধান, টেকসই উন্নয়ন এবং জীবাশ্ম জ্বালানি প্রকল্পের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন বৃদ্ধি করতে মোংলায় ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত হয়েছে।১৪ অক্টোবর রবিবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সংগঠন, পরিবেশবিদ ও নাগরিক সমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই ফোরাম গঠিত হয়।১৭ সদস্য বিশিষ্ট ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম মোংলার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোঃ সেলিম,সহ-সভাপতি এম এ সবুর রানা এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ নূর আলম শেখ।ক্লিন,বিডব্লিউজিইডি এবং মোংলা নাগরিক সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সেলিম, ড. অসিত বসু, সাংবাদিক নেতা পরিবেশকর্মী এম এ সবুর রানা,উন্নয়নকর্মী সোহেল রানা,প্রবীর মন্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার মোল্লা আল মামুন,সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন,নারীনেত্রী ফাতেমা জান্নাত, মাসুদা আক্তার, ইয়ুথ লিডার রাকেশ সানা, শাহীন খলিফা, ডলার, সাব্বির হাসান দীপ্ত প্রমূখ। সভায় বক্তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত ৯৩৬ একর অব্যবহৃত জমিতে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্প গ্রহণের দাবি জানান।বক্তারা বলেন ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট মোংলা এই অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্পে বিনিয়োগ উৎসাহিত করতে নীতিমালা সংস্কারের পক্ষে কাজ করবে। এটি সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং স্থানীয় জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে মোংলা রামপাল নবায়নযোগ্য শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে।সভায় বক্তারা আরো বলেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে একটি পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যতের দিকে রূপান্তর করা জরুরি হয়ে পড়েছে। ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট মোংলা কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি প্রবীর মন্ডল,যুগ্ম সম্পাদক গীতিকার মোল্লা আল মামুন, মোস্তাফিজুর রহমান মিলন,প্রচার সম্পাদক ইদ্রিস ইমন,কোষাধ্যক্ষ নাজমুল হক।এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন সুভাষ চন্দ্র বিশ্বাস,উন্নয়নকর্মী সোহেল রানা,হারুন গাজী,সুশান্ত মন্ডল,অধ্যাপক অসিত সরকার, জেমস শরৎ কর্মকার, আব্দুর রশিদ হাওলাদার,বিদ্যুৎ মন্ডল, গীতা হালদার, হেমায়েত উদ্দিন প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক
শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

You cannot copy content of this page