৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

বলতে পারিনি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে ফাতিমা পারভীন >>>

তোমার মহান সৌন্দর্যে নতজানু হয়ে
একবার ভালোবাসি বলতে গিয়ে দেখেছি
আমার শহরে তোমার প্রথম আগমনে
শৈশবের তৃপ্ত জমিনে এক আকাশ উদারতায়
অসীম দিগন্তের মায়াবী চেতনায় নিগূঢ় প্রতিশ্রুতি নিয়ে
আমি ছাড়া দাঁড়িয়ে আছে অন্য কেউ।

সময়ের সাথে হিসাব মিলাতে গিয়ে দেখেছি
প্রত্যুষে সূর্যোদয়
চাওয়া পাওয়ার অস্থিরতায় অপরাহ্নে সূর্যাস্ত
নিয়তির নির্মম করিডোরে
অবরুদ্ধ ডায়েরির ছেঁড়া মলিন পৃষ্ঠাগুলি
অক্ষর বিন্যাসে পরিবর্তনের খেয়ায়
ছুটে চলেছে অমানিশার রুদ্ধদ্বারে
জানা নেই পথ তবুও ছুটে চলা।

প্রকৃতির কাছে ছুটে গিয়ে দেখেছি
বৃক্ষের ছায়ায় রোদেলা শুভ্র নীল গগনে
মেঘের কোলে ডুবে যায় দুপুর
চৈত্রের দারুণ খড়ায় কণ্টকাকীর্ণ ডালে
লাল গোলাপের কলি ফোটার আগেই ঝরে যায়,
অশান্ত বাতাসে ভেঙ্গে যায় মৃন্ময়ী
কাল বৈশাখি ঝড়ে
বাঁধন ছিড়ে চলে যায় মসৃণ অনুভূতি ।

আমি তোমাকে ভালোবাসি বলতে পারিনি
আর একবার ভালোবাসি বলতে গিয়ে দেখেছি
দীর্ঘ সময়ের ব্যবধানে দিগন্তে কালো মেঘ
এই শহরের আনাচে কানাচে কোথাও তুমি নেই
ভালবাসার নিষ্প্রভ সোনালী আভায়
তোমাকে ধরে রাখতে চেয়েছি নীল খামে
রাত জেগে লিখেছি কত চিঠি
তুমিহীন বিরহের চিঠি
ঠিকানাহীন ভালবাসার কথামালায়
দীর্ঘশ্বাসে ম্লান হতে দেখেছি হাজারও স্বপ্ন
আমি তোমাকে ভালোবাসি বলতে পারিনি বলেই
প্রতীক্ষার প্রহর আজও অনলে জ্বলে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page