৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ আটক ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, কক্সবাজার জেলা প্রতিনিধি।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে আওয়ামী লীগের সহযোগী, অস্ত্র, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, ভুমিদখল সহ ১০টি সুনির্দিষ্ট মামলার আসামী কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পৌর মেয়র মাহবুবুর রহমানের একান্ত সহযোগী এহসান উল্লাহকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল।শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম কক্সবাজার শহরের গোল দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আযীম নোমান।তিনি জানান, সেনাবাহিনীর একটি দল কাউন্সিলর এহসান উল্লাহকে আটক করেছে। পরে থানায় হস্তান্তরের জন্য পুলিশকে খবর দেয়। সেনাবাহিনীর কাছ থেকে তাকে বুঝে নিয়েছে থানা পুলিশ।ওসি বলেন, কাউন্সিলর এহসান উল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত থানায় দায়ের করা একাধিক মামলায় এজাহারনামীয় আসামী তিনি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়করা জানিয়েছেন, কাউন্সিলর এহসান উল্লাহর নেতৃত্বে আব্দুল আলিম,রুহুল কাদের ও মোবারক হোসেনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাধিকবার শিক্ষার্থীদের উপর হামলায় সরাসরি অংশ নিয়েছেন। এছাড়া তিনি হামলায় অস্ত্র ও গোলাবারুদ ও যোগান দিয়েছেন।এলাকাবাসী ও পুলিশের তথ্য মতে, সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ নামের অস্ত্র, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, ভুমিদখল সহ ১০টি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে, এহসান উল্লাহ গত ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং ০৪ আগস্ট ২৪ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ এর সাথে জড়িত ছিল। গোপন সূত্রের ভিত্তিতে আরো জানা যায়, এহসান উল্লাহ, চলমান দুর্গাপূজা উৎসবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং পূজা মণ্ডপ ও পূজারীদের ওপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন। উল্লেখ্য যে, এহসানের গ্রেফতারের পরে এলাকাবাসীর মাঝে বর্তমানে স্বস্তি বিরাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page