২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জৈন্তাপুরে বন্ধ থাকা বালু মহাল খুলে দিতে বিভাগীয় কমিশনারের প্রতি আহবান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পাহাড়ি নদীর তীরবর্তী এলাকায় বন্ধ থাকা বালু মহালগুলো খুলে দিতে এবং বৈধভাবে বালু উত্তোলনের সুযোগ করে দিতে সিলেট বিভাগীয় কমিশনারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের অনুরোধ জানিয়েছেন স্হানীয় জনপ্রতিনিধি।শুক্রবার (১১ই অক্টোবর) দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে দিনব্যাপী গোয়াইনঘাট ও জৈন্তাপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী এনডিসি।এদিন সকালে গোয়াইঘাটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষ করে সন্ধ্যায় নিজপাট শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির পূজা মন্ডপ পরিদর্শনের আসেন তিনি।এ সময় পূজা মন্ডপ পরিদর্শনকালে স্হানীয় ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলি তার এক বক্তব্যে তিনি বালু মহাল খুলে দিতে অনুরোধ জানান।এ সময় তিনি বক্তব্যে বিভাগীয় কমিশনারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জৈন্তাপুরে আপনাকে স্বাগতম।সেই সাথে জৈন্তাপুর উপজেলা তিনটি ইউনিয়নের কয়েক হাজার শ্রমজীবী মানুষের একটা প্রানের দাবী আপনার নিকট তুলে ধরা হলো।তিনি বলেন,জৈন্তাপুর উপজেলায় দুইটি পাহাড়ি নদী বড়গাঙ ও সারী নদী।এই দুইটি নদীর তীরবর্তী এলাকা থেকে অর্ধশতাব্দীর বেশী সময় তিন পুরুষ ধরে বালু উত্তোলন ও বিক্রির কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলো কয়েক হাজার শ্রমজীবী পরিবার।কিন্তু বিগত কয়েক বছর ধরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে সারী-৩ সহ বিশাল একটি এলাকাজুড়ে বালু উত্তোলন বন্ধ।যার কারণে বেকার হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমজীবী পরিবার।অনেক সময় চুরি করে বালু উত্তোলন করতে গেলে প্রশাসনের অভিযানের কারণে তা আবার বন্ধ হয়ে যায়।এতে করে বেকার হাজারো শ্রমজীবী মানুষ বিকল্প কোন কাজ না পেয়ে চোরাকারবারি সহ অনৈতিক কাজে জড়ীয়ে পড়ছে।শুধু তা নায় বরং এসব কাজের ফলে অনেক শ্রমিক মামলায় জড়িয়ে জেল হাজত পর্যন্ত খাটতে হয়েছে।তিনি আরো বলেন,প্রতি বছর ঘন ঘন পাহাড়ি ঢলের ফলে প্রচুর বালু এসে নদীতে জমা হয়ে পড়েছে। যার কারণে নদীর গতিপথ পরিবর্তন সহ দুইপাড়ে বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হচ্ছে ভাঙনের।তাছাড়া বালু জমে থাকার ফলে পর্যটন মৌমুসে নদী শুকিয়ে নৌকা চলাচল করতে না পারায় লালাখাল পর্যটন স্পটে দিনদিন দর্শনার্থীদের সংখ্যা কমতে শুরু করেছে।তিনি জৈন্তাপুরের এই কয়েক হাজার শ্রমজীবী পরিবারের কথা বিবেচনা করে বন্ধ থাকা এই বালু মহাল গুলো বৈধ উপায়ে বালু উত্তোলনের সুযোগ করে দিতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।এ সময় পূজা মন্ডপ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের উপ- পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলি খান,অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ,জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া,সহকারী কমিশনার ভুমি মিজ ফারজানা আক্তার লাবনী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম সহ সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্হানীয় সারী বালু মহালের ব্যবসায়ী ও বারকি শ্রমিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page