২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জৈন্তাপুরে বিপুল পরিমাণ কসমেটিক,চিনি সহ আটক দুই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে একটি কাভার্ড ভ্যান সহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও অপর অভিযানে প্রাইভেট কার সহ ৭ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানার এসআই মোঃআশরাফুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় একটি কাভার্ড ভ্যানে ভারতীয় কসমেটিক সহ বুধবার (৯ই অক্টোবর) সকাল ০৮.৩০ ঘটিকায় ০৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্গত গর্দনা সাকিনস্থ নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।এ সময় কাভার্ড ভ্যান সহ বিপুল পরিমাণ কসমেটিক উদ্ধার করা হয়।এ সময় কসমেটিকের সাথে আরো দুইজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।তারা হলেন মোঃ রনি রারি (২৬) পিতা- মোঃ ইসহাক আলী,২।মোঃ রাকিব আহমদ (১৮), পিতা- মোঃ নিজাম গাজী,উভয় সাং- রুপাতলী,থানা- কোতোয়ালি ,জেলা- সিলেট।পুলিশ জানায় তাদের নিকট হতে উদ্ধারকৃত একটি কভার্ড ভ্যান সহ কভার্ড ভ্যানে থাকা ইন্ডিয়ান শাড়ি ১৮ প্যাকেট, প্রতি প্যাকেটে ৫ পিচ করিয়া মোট ৯০ টি শাড়ি, বিভিন্ন ব্রান্ডের সানগ্লাস ১৫৪ বক্স, প্রতি বক্সে ১৮ পিচ করিয়া মোট ২৭৭২ টি সানগ্লাস, Fasion Herbs Herbal Cosmetics ৪ কার্টুন, প্রতি কার্টুনে ৪৮ পিচ করিয়া মোট ১৯২ পিচ কসমেটিকস,Nivea Body Lotion ২৪ কার্টুন, প্রতি কার্টুনে ১২ পিচ করিয়া মোট ২৮৮ পিচ লোসন,Wild Stone Body Spry ৭০ কার্টুন, প্রতি কার্টুনে ৪৮ পিচ করিয়া মোট ৩৩৬০ পিচ বডি স্প্রে উদ্ধার করা হয়।পুলিশ জানায় আটককৃত এই ভারতীয় পণ্যের সর্বমোট মূল্য- ২৫,০০০০/– (পচিশ লক্ষ টাকা)।দিনের অপর অভিযানে সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৭ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কারে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।এদিকে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page