২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বগুড়ায় আন্তঃজেলা ডাকাতদলের লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ গ্রেফতার- ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস.এম.জয়, বগুড়া>>> বগুড়ার শেরপুরে ডাকাতির ঘটনার মাত্র তিনদিনের মাথায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৬ই অক্টোবর) রাতে পাবনা জেলা সদরের দাপুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়।তারা হলেন- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানি বটতলা এলাকার আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইদুল (২৫) ও একই উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনি এলাকার মনির উদ্দিনের ছেলে সোহেল রানা (৩০)।সোমবার (৭ই অক্টোবর) বিকেলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বলেন, বিগত ৩ই অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলার গাড়ীদহ এলাকায় অবস্থিত কোয়ালিটি ফিড কোম্পানি থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্টো ট-১৫-৩৪১৭) বারো টন মাছ-মুরগির খাদ্য বোঝাই করে ট্রাকের চালক মাসুম রওয়ানা হন।পথিমধ্যে শেরপুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত কুদ্দুস এন্ড সন্স তেলের পাম্পে মালবোঝাই ট্রাকটি রেখে রাতের খাবারের জন্য বাড়িতে যান। এরপর বাড়ি থেকে পাম্পে এসে দেখেন মালামাল বোঝাই ট্রাকটি নেই।ওসি শফিকুল ইসলাম আরো বলেন,ঘটনাটি জানার পর ট্রাকসহ খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেন।একপর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাকটি পাবনার দাপুনিয়া বাজারে রয়েছে বলে নিশ্চিত হন তাঁরা।এরপর সেখানে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করেন।সেইসঙ্গে ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল বিকেলেই বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page