২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বৈষম্যহীন বাংলাদেশে খ্রিস্টান সমাজের ১১ দফা দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি সাভার ঢাকা>>> বৈষম্য হীন বাংলাদেশে খৃষ্টান সমাজের ১১ দফা দাবি দিয়েছেন খ্রিষ্টান মুভমেন্ট ফর পিস।আজ খ্রিষ্টান মুভমেন্ট ফর পিস এর অফিসিয়াল পেইজ এ এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন খ্রিস্টান ম্যারেজ মিনিস্ট্রির সাবেক পরিচালক এবং  খ্রিস্টান মুভমেন্ট ফর পিস এর পরিচালক মি: জেমস হালদার।১। খৃষ্টান কল্যাণ ট্রাষ্টে দলীয় নেতা-কর্মীদের নিয়োগ বাতিল করতে হবে। ২। ক্যাথলিক ও প্রটেষ্ট্র্যান্টদের মধ্য হতে খৃষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাষ্টে সম সংখ্যা দলনিরপেক্ষ ব্যক্তিদের নতুন নিয়োগ দিতে হবে এবং থোক বরাদ্দ বৃদ্ধি করতে হবে যাতে ট্র্যাষ্টের নিজস্ব কর্মসূচী দেশের সকল চার্চে সু- বাস্তবায়ন করা যায়। ৩। বড়দিনে ৩ দিন,ইস্টার সানডে ( রবি ও সোম) ২ দিন সরকারি ছুটি করতে হবে। ৪। সরকারি সকল স্কুলে খৃষ্টান ধর্ম শিক্ষক নিয়োগ করতে হবে।৫। চার্চ ভিত্তিক ধর্মীয় শিক্ষা( সান্ডে স্কুল) দান করতে হবে।৬। সংখ্যা লঘু মন্ত্রানালয় গঠন করতে হবে এবং সকল সংখ্যা লঘুদের প্রতিনিধি নিয়ে পরিচালিত করতে হবে। ৭। সংসদে সংখ্যা লঘু ৫% আসনে রাজনৈতিক দলগুলোর নমিনেশন বাধ্যতা মূলক করে সংবিধান সংস্কার করতে হবে। ৮। খৃষ্টান ধর্মতত্ত্ব ডিগ্রি কে সরকারি ভাবে অনুমোদন দিতে হবে ও সাধারণ ডিগ্রির সমতূল্য করে সরকারি নিয়োগে তা মূল্যায়ণ করতে হবে। ৯। সংখ্যা লঘু নির্ষাতন বন্ধে ও সুরক্ষা দিতে কমিশন গঠন করতে হবে।১০। কোন রাজনৈতিক দলের  প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে সংখ্যা লঘু হত্যা,লুট,অগ্নিসংযোগ,মারধর,অপহরণ,গুম,ধর্ষন, ভাংচুরে জরিত হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ৩০ বছর সকল ধরনের নির্বাচনে অংশ গ্রহনে নিষিদ্ধ করতে সাংবিধানিক আইন পাস করতে হবে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ১১। সাংবিধানিক অধিকারে কেহ কনভার্ট হলে তাকে/ তাদেরকে উন্মুক্ত ভাবে  স্বীয় বিশ্বাসের ধর্ম পালন করতে নিরাপত্তা দিতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page