২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

টেকনাফ থানা পুলিশের অভিযান: অপহরণ ও ডাকাতি চক্রের দুই  সক্রিয় সদস্য আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, কক্সবাজার জেলা প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য সোহেল ও আব্দুল্লাহ প্রঃ ছুট্টু গ্রেফতার হয়েছে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জ এসআই মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। ররিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গত ২০ জুলাই  তারিখ  সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় ভিকটিম মোহাম্মদ ইয়াছিন (২১), পিতা-আইয়ুব আলী মাতা-কহিনুর আক্তার সাং-শামলাপুর,পুরানপাড়া,০২ নং ওয়ার্ড, বাহারছড়া ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে টেকনাফ থানাধীন বাহারছড়া  ইউনিয়নের ঢালা রোড হতে  অজ্ঞাতনামা আসামীরা অপহরন করিয়া নিয়ে যায়। পরবর্তিতে ২০ জুলাই রাত অনুমান ১০ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম ও তাহাদের ব্যবহৃত মোবাইল নম্বর হইতে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করিয়া মুক্তিপণ বাবদ ১০, ০০,০০০/- টাকা দাবী করে। উক্ত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করিবে বলেন।পরবর্তীতে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিলে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দেন।আসামীদের নাম ঠিকানা না জানায় বাদীর পরিবার পরিজন তাৎক্ষণিক মামলা না করার জন্য বাদীকে পরামর্শ দেন।পরবর্তীতে গত ৫ অক্টোবর  ভিকটিম আসামী সোহেল,পিতা-নুরুন্নবী,মাতা-রুকসানা আক্তার,কে শীলখালী এলাকায় দেখতে পেয়ে চিনতে পারায় তার নাম ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জ এসআই মোঃ দস্তগীর হোসেনকে সংবাদ জানান।ভিকটিমের দেওয়া তথ্যমতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক নির্দেশনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে আসামী সোহেলকে গ্রেফতার করে। আসামী সোহেল ঘটনায় তার নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন।এবং তার সঙ্গীয় হিসেবে আব্দুল্লাহ প্রঃ ছোট্টু পিতা-শামসুল হুদা (দফাদার) সহ আর ৯/১০ জন ছিলো বলে স্বীকার করেন। পরবর্তীতে ধৃত আসামী সোহেল এর দেওয়া তথ্যমতে আসামী আব্দুল্লাহ প্রঃ ছোট্টু কে গ্রেফতার করে পুলিশ। অন্যান্য আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page