২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও অকটেনসহ বিপুল চোরাইপণ্য জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শ.ম.গফুর(উখিয়া)কক্সবাজার প্রতিনিধি>>> বাংলাদেশ-মিয়ানমারের মধ্যকার সীমান্তের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)অভিযান জোরদার করেছে। চোরাকারবারীদের উপদ্রব বেড়ে যাওয়ায় রাত-দিন এ অভিযান চালাচ্ছে তাঁরা।তারই ধারাবাহিকতায় বিজিবি জোয়ানরা শনিবার রাতে মাত্র ৮ ঘন্টার পৃথক অভিযানে জব্দ করেছে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও সরকারের ভর্তুকির জ্বালানি তৈল অকটেন।পৃথক অভিযানর জব্দ করা হয়েছে দেশীয় বিভিন্ন প্রকার চোরাইপণ্য ও খাদ্য সামগ্রীও।প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র আরো জানায়,৬ অক্টোবর( শনিবার)সন্ধ্যায় ও রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের অধীনস্থ লেম্বুছড়ি,জারুলিয়াছড়ি,ফুলতলী এবং ভাল্লুকখাইয়া বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় চোরাকারবারীরা বাংলাদেশ হতে মিয়ানমার পাচারকালে মালিকবিহীন ২২ বস্তা ইউরিয়া সার, ৫০ কেজি টেস্টিং সল্ট,১৭০ লিটার অকটেন,৪৮০ প্যাকেট বিস্কুট, ১০০০ পিস শ্যাম্পু,২০ প্যাকেট সাবান,৬০০ প্যাকেট সিগারেট।মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ৫টি বার্মিজ গরু জব্দ করেন।জব্দকৃত এ সবের আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ ৭৩ হাজার ১০০ টাকা।জব্দকৃত মালিকবিহীন বার্মিজ গরু নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিলাম এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা দেয়া হয়।পাশাপাশি অভিযান চলমান রয়েছে।১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাহেল আহমেদ নোবেল বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চোরাকারবারীরা অপতৎপরতা চালালেও তেমন সুবিধা করতে পারছে না। কেননা ১১ বিজিবি জোয়ানদের কঠোর অবস্থান থাকতে নির্দেশ দিয়েছেন তিনি ।এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য সীমান্তের গুরুত্ব গ্রামে বা এলাকায় সমাবেশ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত জুড়ে অভিযান জেরদার করা হয়েছে,যেন কোন প্রকার অবৈধ কর্মকান্ড সংঘঠন না পারেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page