৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

জৈন্তাপুর ১৯ বিজিবি’র অভিযানে ৩ দিনে কোটি টাকার ভারতীয় পন্য আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র পৃথক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য সামগ্রি আটক করা হয়েছে।উক্তো অভিযানে পন্যের পাশাপাশি চোরাকারবারে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়।গত শনিবার ( ৫ই অক্টোবর) সিলেট জেলার আখালিয়াস্হ ১৯ বিজিবি’র পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জৈন্তাপুর উপজেলায় গত তিনদিনে বিভিন্ন বিওপি ক্যাম্পের অভিযানের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৩রা অক্টোবর পৃথক তিনটি অভিযানে সুরইঘাট ও সোনারখেওর বিওপির বিশেষ টহল দল চাঙ্গিল, চতুল ও মিকিরপাড়া নামক স্হান হইতে মালিকবিহীন অবস্থায় ২৩ শত কেজি ভারতীয় চিনি আটক করে।যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা সমপরিমাণ।পরের দিন ৪ঠা অক্টোবর জৈন্তাপুর বিওপির পৃথক দুইটি অভিযানে চাংঙ্গীল ও কমলাবাড়ী হতে মালিক বিহীন অবস্থায় সাড়ে ৩ হাজার কেজি ভারতীয় চিনি ও ৬টি ভারতীয় গরু আটক করা হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা সমপরিমাণ।দিনের অপর দুইটি অভিযানে লালাখাল বিওপির অন্তর্ভুক্ত শূন্য লাইনের কুফরীর জুম ও ইউনুসের জুম নামক স্হান হইতে মালিক বিহীন ৬ হাজার ৭ শত ২০ প্যাকেট পাতার বিড়ি ও ১৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ১২ হাজার টাকার সমপরিমাণ।এ ছাড়াও ৫ই অক্টোবর পৃথক তিনটি অভিযানে দুপুর ২:০০ ঘটিকায় জৈন্তাপুর বিওপির অভিযানে ঘিলাতৈল এলাকা হতে মালিক বিহীন ১৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা সমপরিমাণ।দিনের অপর এক অভিযানে চাঙিল নামক স্হান হতে একটি মাইক্রোবাস হতে ৮ হাজার ৯ শত ৬৪ পিস চকলেট ও ডেজার্ট সামগ্রী আটক করে বিজিবি।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ টাকা সমপরিমাণ।দিনের শেষ অভিযানে, সন্ধ্যায় সুরইঘাট বিওপি ও সেনাবাহিনীর যৌথ টহলে হরিপুর বাঘের সড়ক এলাকা হতে ৩২০ বস্তা ভারতীয় চিনি সহ তিনজনকে আটক করা হয়।আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা সমপরিমাণ।এদিকে গত তিনদিনে পৃথক অভিযানে প্রায় কোটি টাকার পন্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবি পিএসসি।তিনি বলেন, আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হবে। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।তিনি নিশ্চিত করেন,জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার
বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জোরদারে নোয়াখালীতে সংবাদকর্মীদের সেমিনার
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র

You cannot copy content of this page