১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল কাদের চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>>
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ১০ম গ্রেড আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত মানববন্ধন সফল করার লক্ষ্যে ফটিকছড়ি উপজেলার বাগানবাজার থেকে আব্দুল্লাহপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকমন্ডলী শনিবার (৫ অক্টোবর) সকালে ফটিকছড়ি বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সকাল ১১টায় এ মানববন্ধন কর্মসূচী শুরু হয়। সহকারী শিক্ষক জনাব পারভেজ মোশারফ ও জনাব বেলাল উদ্দিন স্যারের সঞ্চালনায় সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জনাব কাউসার উদ্দিন, জনাব, নাসির উদ্দিন, জনাব সোলতানা আক্তার,জনাব হোমায়রা আক্তার, জনাব দিলসাত জাহান, জনাব পারভেজ মোশারফ, জনাব রক্তি বড়ুয়া, জনাব সরোয়ার আলম,জনাব মামুন উদ্দিন, জনাব নুরুল আবছার, জনাব সাজেদুল করিম,জনাব অনুপম ভট্টাচার্য, জনাব মেজবাহ উদ্দিন, জনাব রোকসানা আক্তার, জনাব শফিউল আজম , জনাব জি এম তৌহিদ, জনাব শাহজাহান স্যার, জনাব আজিম উদ্দিন ও জনাব রহিমা আক্তার।বক্তারা ১০ম গ্রেডের যৌক্তিকতা দিয়ে বলেন বিশ্বের মধ্যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের বেতন ও মর্যাদার অবস্থান ৪৫ তম এবং দক্ষিণ এশিয়ায় সপ্তম।বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের প্রারম্ভিক সম্মানি ১৭৫০০টাকা আর প্রতিবেশি ভারতে ৩৫০০০ রূপি।স্নাতক ২য় বিভাগ নিয়োগ যোগ্যতায় বিসিএস ক্যাডার থেকে শুরু করে অন্য সবক্ষেত্রে বেতন গ্রেড ১ম থেকে ১০ম।কিন্তু পরিতাপের বিষয় হলো শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক ২য় বিভাগ কিন্তু বেতন গ্রেড ১৩ তম, ৩য় শ্রেণির কর্মচারী।এই লজ্জা কার?সমগ্র বাংলাদেশে ৬৫,৫৬৭ স্কুলের৩,৮৪,৯৬১ জন সহকারী শিক্ষক এখন ১০ম গ্রেড আদায়ের লক্ষ্যে একই প্লাটফর্মে এসেছে। সম্মানিত কনসালটেন্ট কমিটি সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড সুপারিশ না করলে, কমিটি কমিটি খেলা চলতে থাকলে কিংবা মাননীয় শিক্ষা উপদেষ্টা ও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডের দিকে সুদৃষ্টি না দিলে আগামীতে বাংলাদেশের ৩,৮৪,৯৬১ জন সহকারী শিক্ষক কর্মবিরতি থেকে শুরু করে নিজেদের অধিকার ১০ম গ্রেড আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে লং মার্চ টু ঢাকা কিংবা সচিবালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মাতা-পিতার পর শিক্ষকের স্থান।কিন্তু যাদেরকে বর্ণ থেকে শুরু করে,নাম , রিডিং, যোগ, বিয়োগ গুণ ভাগ শিখিয়েছেন শিক্ষকরা।যাদেরকে উর্ধ্বতন কর্তৃপক্ষ হতে হাতেখড়ি দিয়েছেন যে শিক্ষকরা তারাই নানা যোগ বিয়োগ করে এক কলমের খোঁচায় এখনোও তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রেখেছে তারা।এসব উচ্চ শিক্ষিতদের জন্য দুঃখ ভারাক্রান্ত অশ্রুসজল নয়নে
শিক্ষক কেনো রাস্তায় এই লজ্জা কার?
জবাব চাই, দিতে হবে।শিক্ষক কেনো তৃতীয় শ্রেণির কর্মচারী জবাব চাই দিতে হবে
দফা এক, দাবী এক ১০ম গ্রেড, ১০ম গ্রেড
দাবী মোদের একটাই ১০ম গ্রেড বাস্তবায়ন চাই।
এভাবে স্লোগানে স্লোগানে আগামীর যেকোন কঠোর কর্মসূচীর প্রস্তুতি নিতে এবং প্রস্তুত থাকার আহবান জানিয়ে সকলের সিনিয়র সহকর্মী সহকারী শিক্ষক জনাব রহিমা আক্তার মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page