১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • সংশোধিত ওয়াসা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন
  • সংশোধিত ওয়াসা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স>>> পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অষ্টম সভায় এ খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,মহানগরবাসীর নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার যথাযথ পরিচালন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ওয়াসা (ঢাকা,চট্টগ্রাম,খুলনা,রাজশাহী ও সিলেট) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ওয়াসার কার্যক্রম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন,১৯৯৬ এবং এ আইনের আওতায় প্রণীত বিভিন্ন বিধিমালায় পরিচালিত হয়ে থাকে।খবর বাংলানিউজের।বর্তমান প্রেক্ষাপটে ওয়াসার অধিক্ষেত্রে সঠিকভাবে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থে আইনে কতিপয় সংশোধন আনয়ন প্রয়োজন।এ পরিপ্রেক্ষিতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া প্রণয়ন করা হয়।প্রস্তাবিত সংশোধিত অধ্যাদেশে তিনটি ধারা এবং একটি উপ–ধারা সন্নিবেশ করা হয়েছে।অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও নিয়োগ করতে পারবে (ধারা ২৮ক)।অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসার কর্মকর্তা–কর্মচারীকে অপসারণ ও নিয়োগ করতে পারবে (ধারা ৩০ক)।অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসা বোর্ড বাতিল করতে পারবে (ধারা–৪২ক)।উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশ আইন ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকালেন শ্রমিকরা
    রাষ্ট্রের ঋণ শোধের সময় এখন সাতকানিয়ায়-ডিসি জাহিদুল  
    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ধৃষ্টতা, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা) মিরপুর শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
    সাতকানিয়া ভূমি অফিস ঘুষ ও দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড
    লোহাগড়ায় প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

    You cannot copy content of this page