৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজাখালী ইউপি চেয়ারম্যান বাবুলের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বর’২৪ ইং তারিখ দৈনিক মানব জমিন পত্রিকার বাংলার জমিন অনলাইন ভার্সন সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্ট্যালে তাঁর বিরোদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কয়েকটি নিউজ প্রকাশিত হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করে এসব নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।২ অক্টোবর’২৪ ইং রাজাখালী ইউপি চেয়ারম্যান বাবুল বিভিন্ন গণমাধ্যম কর্মিদের সাথে তার রাজাখালীস্থ গ্রামের বাড়িতে আলাপকালে তিনি প্রকাশিত সংবাদগুলোর ব্যাপারে এ নিন্দা প্রকাশ করেন।চেয়ারম্যান বাবুল বলেন,আমি রাজাখালী ইউনিয়নের জনগনের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান।৫ আগস্ট ছাত্র আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আজোবধি আমি নিয়মিত আমার ইউনিয়নের নাগরিকদের সার্বিক সেবা প্রদান করে যাচ্ছি,আমার ফেসবুক আইডিতে দৈনন্দিন কার্যক্রমের সচিত্র পোস্ট দিয়ে যাচ্ছি।অথচ প্রকাশিত নিউজগুলোতে আমি ৫ আগস্টের পর থেকে পলাতক উল্লেখ ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ড সহ সরকারী বিভিন্ন বরাদ্দের সব টাকা আত্মসাতের অভিযোগ প্রকাশিত হয়েছে।যার সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও সড়যন্ত্রমুলক।এসব অভিযোগের কোন সত্যতা নেই।চেয়ারম্যান বাবুল আরো বলেন,স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রনোদিত হয়ে যেকারো বিরুদ্ধে যেকোন অভিযোগ আনতেই পারে কিন্তু সাংবাদিকরা হচ্ছে জাতীর বিবেক- সমাজের দর্পন, সাংবাদিকরা যেকারো বিরুদ্ধে যেকোন অভিযোগের দূরদর্শী অনুসন্ধান করে সত্য ও বাস্তবতা তাদের লেখনীর মাধ্যমে দেশ ও জাতীর সামনে ফুটিয়ে তোলবেন,এমনটাই আমি প্রত্যাশা করি।রাজনীতি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার,কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হয়ে কারো বিরুদ্ধে তদন্তহীন অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে কারো মানহানী ও প্রশ্নবিদ্ধ করা সত্যিই দুঃখজনক।” ৫ আগস্ট ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তন একটি স্বাভাবিক ব্যাপার, ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম হত্যার নিন্দা জানিয়ে ওয়াসিম হত্যার মামলায় তাকে আসামী করার ব্যাপারে বলেন,ঐদিন সে পরিষদের কাজে এবং পারিবারিক প্রয়োজনে গ্রামের বাড়িতেই অবস্থান করছিল,চট্টগ্রাম শহরে ওয়াসিম নিহত হলেও ঐ মামলায় তাকে আসামী করা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।চেয়ারম্যান বাবুল আক্ষেপ করে বলেন,কোন একজন সাংবাদিকও তার সাথে সরাসরি বা মোবাইলে যোগাযোগ না করে তার বিরুদ্ধে অভিযোগের কোন তথ্য তার কাছ থেকে না জেনে মনগড়া তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ও ভিত্তিহীন নিউজের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং পাশাপাশি সত্য অনুসন্ধানমুলক নিউজ প্রকাশে সকল গণমাধ্যম কর্মি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page