২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জৈন্তাপুরে গ্রাম ভিত্তিক ভিডিবি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক ( পুরুষ ও মহিলা) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০শে সেপ্টেম্বর) দুপুর ১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ২২শে সেপ্টেম্বর হতে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই মৌলিক প্রশিক্ষণের আয়োজক ছিলো জৈন্তাপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।সমাপনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।এ সময় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, পল্লী এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যে কোন প্রাকৃতিক দুর্যোগ,রাষ্ট্রিয় দিবস, ধর্মীয় উৎসব,সকল ধরণের নির্বাচন থেকে শুরু করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।তিনি আরো বলেন,আর অল্প কয়েকদিন পর শারদীয় উৎসব দূর্গা পূজা শুরু হতে যাচ্ছে।পূজা চলাকালীন এই সময়টাতে আনসার ও ভিডিপির সদস্যরা দিনরাত এক করে পূজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি পুরুষ ও নারী সদস্যদের নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।এ সময় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রশিক্ষিকা হেপী রানী সরকার,৪ নং দরবস্ত ইউনিয়ন দলনেতা রশিদ আহমেদ,দরবস্ত ইউনিয়ন দলনেত্রী খোদেজা বেগম সহ প্রশিক্ষণ অংশ নেয়া ভিডিপি সদস্য সহ অন্যান্যারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page