২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার ডেমরা থানা বিএনপি নেতার বোনের ইন্তেকাল জানাজা শেষে দাফন সম্পন্ন হাটহাজারীতে খাল খনন কার্যক্রম পরিদর্শন কৃষি পানি ও বন্যা ব্যবস্থাপনায় নতুন আশার বার্তা পটিয়ায় ভোর রাতে সড়ক দূঘর্টনায় আহত ২১ মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ চাটখিলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় গরুচোর খ্যাতি জামাই ফারুকসহ ৪জন গ্রেপ্তার।জনমনে স্বস্তি। পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার ৫ ইউনিটের ৪টিই বন্ধ সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক সম্পন্ন
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

সাবেক কাউন্সিলরের কাছে অস্ত্র আছে, এমন তথ্য ছড়িয়ে হয়রানির অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> মোংলা পোর্ট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজনু গাজীর কাছে আগ্নেয়াস্ত্র আছে,এমন মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।এলাকায় জনপ্রিয় এই জনপ্রতিনিধিকে মানুষের কাছ থেকে দূরে সরাতে এমন প্রপাগাণ্ডা চালিয়ে কচক্রী একটি মহল কি ফায়দা হাসিল করতে চাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।ষড়যন্ত্র ও হেয় প্রতিপন্ন করতেই স্থানীয় প্রতিপক্ষ আসন্ন পৌর নির্বাচনের ইস্যু করে এমনটা ছড়াচ্ছেন বলে জানা গেছে।সরেজমিনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় খোঁজ নিয়ে জানা যায়,মোংলা পোর্ট পৌরসভার গত শেষ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। কাউন্সিলর জয়ী হয়েই মজনু গাজী এলাকায় উন্নয়নের ব্যাপক কর্মকাণ্ড শুরু করেন।তার এলাকার বিপর্যস্ত সড়ক ব্যবস্থার সংস্কারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেন।এছাড়া এলাকায় নতুন নতুন সড়ক নির্মাণেও ব্যাপক ভূমিকা নেন।এসবের পাশাপাশি লবণ পানি অধ্যুষিত এলাকায় সুপেয় পানি সরবরাহ,হত দরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন, মাদক ও সন্ত্রাস দমনে নানামুখী তৎপরতা চালিয়ে আর্থসামাজিকের ব্যাপক উন্নয়ন করে সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জন করে।এসব উন্নয়নে বিগত পৌর নির্বাচনে পরাজিত একটি স্বার্থান্বেষী মহল সাবেক কাউন্সিলর মজনু গাজীর জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে সম্প্রতি নানা অপপ্রচার চালাতে শুরু করে।সদ্য রাজনীতির পট পরিবর্তনকে পুঁজি করে কুচক্রী মহলটি তাকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছে।এদের রোষানলে পড়ে মজনু গাজী নানাভাবে অপপ্রচারের শিকার হচ্ছেন।এ ব্যাপারে সাবেক কাউন্সিলর মজনু গাজী বলেন,তাকে জড়িয়ে এলাকার প্রতিপক্ষ একটি গ্রুপ সরকারি সম্পত্তি দখল করে মার্কেটে নির্মাণ, মৎস্য ঘের দখল এবং তিনি নাকি এলাকায় অস্ত্রের মহড়া দিয়েছেন বলে মিথ্যা অপবাদসহ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন। এ ব্যাপারে তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শুরু করছেন বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page