২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বিআইডব্লিউটি এর নামে সুনামগঞ্জের সুরমা ও পাটলাই নদীতে বেপরোয়া চাঁদাবাজির বিরুদ্ধে নৌকার মাঝিদের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জে বিআইডব্লিউটি এ কোর্টগারি চুনাপাথর ভর্তি নৌকা হতে তিনবার অবৈধভাবে রাজস্ব আদায়ের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।গত ২২ সেপ্টেম্বর জামালগঞ্জ উপজেলার কামিনীপুর গ্রামের মৃত মোঃ ইদ্রিছ আলীর ছেলে মোঃ করিম হোসেন নিজে উদ্যোগী হয়ে জামালগঞ্জের লম্বাবাক গ্রামের জাফর আলীর ছেলে রুবেল মিয়া,উসমান গণির ছেলে জহির মিয়া,মৃত করম আলীর ছেলে ইমরান হোসেন,লক্ষীপুর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে লালন মিয়াকে অভিযুক্ত করে এই অভিযোগটি দায়ের করা হয়।অভিযোগ সূত্রে জানা যায়,অভিযোগকারী একজন নৌকার মাঝি হয়ে তিনি জেলার তাহিরপুর উপজেলার বাগলী,বড়ছড়া,চারাগাঁও হতে তার নৌকায় করে চুনাপাথর বোঝাই করে গন্থব্যেস্থানে পৌছানোর পূর্বে কামালপুর পাখনা নদীতে নামাংঙ্কিত ব্যাক্তিরা প্রতি নৌকা হতে রাজস্ব আদায় করে নেন।অপরদিকে তাদের অনুসারী সিন্ডিকেট অজ্ঞাতনামা ব্যাক্তিরা আবারো প্রতি নৌকা আটকিয়ে কামালপুর পাখনা নদীতে চুনাপথর বোঝাই প্রতি নৌকা থেকে আরো একহাজার ৬ শত টাকা অবৈধভাবে জোরপূর্বক কুটকারি চাদাঁ আদায় করেন বলে তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন।পাশাপাশি জামালগঞ্জের সুরমা নদীতে চুনাপাথর বোঝাই নৌকা প্রবেশ করার সাথে সাথে আরো একটি গ্রæপের সদস্যরা প্রতি নৌকার চুনাপাথর টনপ্রতি ৩৪.৫০ টাকা করে অবৈধভাবে চাদাঁ তুলে নিচ্ছেন। নৌকার মাঝিগণ একাধিকস্থানে চাদাঁ দিতে অস্বীকৃতি জানালে নৌকার মাঝিদের মারপিঠসহ অকথ্যা ভাষায় গালিগালাজ কের জোরপূর্বক চাদাঁ আদায় করে নেন।পরবর্তীতে চুনাপথর বহনকারী নৌকার মাঝিগণ জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরও কোনপ্রকার সুরাহা না হওয়াতে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে এই অভিযোগপত্রটি দায়ের করা হয়েছে।নদীপথে রাস্তায় রাস্তায় একাধিক স্থানে চাদাঁবাজদের দৌড়াত্ব বন্ধ করতে প্রশাসনের হস্থক্ষেপ চান নৌকার মালিক ও মাঝিরা।এ ব্যাপারে অভিযুক্ত লালন মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমরা বিআইডব্লিউটি এর নামে ইজারা নিয়ে টোল আদায় করছি।এ ব্যাপারে অভিযোগকারী মোঃ হোসেন জানান আমার নিম্নআয়ের মানুষ নৌকা চালিয়ে বৈধভাবে জীবন জীবিকা নির্বাহ করে আসতে চাইলে ও তাহির হতে জামালগঞ্জের মান্নানঘাট পর্যন্ত প্রায় পনের কিলোঃ মিটারের মধ্যে বিআইডব্লিউটি এর নামে তিনজায়গাতে নীতিমালার বাহিরে একটি চাদাঁবাজচক্রকে চাঁদা দিয়ে আসতে হয়।না দিলে তারা আমাদের উপর শারীরিক নির্যাতন চালায়।অবিলম্বে এইসব চাঁদাবাজদের দৌড়াত্ব বন্ধ করতে হলে সকল চাঁদাবাজদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানান।এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর নুর অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,দুটিপক্ষকে ডাকা হয়েছে।বিষয়টি যেহেতু বিআইডব্লিউটি এর নামে ইজারা হয়।বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান,জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page