১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ফেনী চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ফেনী সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন’কে গ্রেফতার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে ফেনী মডেল থানাধীন আবুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।আটককৃত-দেলোয়ার হোসেন (২৬),ফেনী জেলা আবুপুর উপজেলার – মনির উদ্দিনের পুত্র।চট্টগ্রাম র‍্যাব -৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ-উল আলম জানান।ভুক্তভোগী ভিকটিম(১৪) ফেনী জেলার ফেনী সদর থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্টানের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। অপ্রাপ্তবয়স্ক ভিকটিম স্কুলে আসার যাওয়ার পথে প্রায় সময়ে নির্দিষ্ট একটি রুটের বাসে চলাচল করতো। গ্রেফতারকৃত আসামি দেলোয়ার হোসেন ঐ নির্দিষ্ট রুটের বাসে বাস চালক হিসেবে চাকরি করতো। সে সুবাদে আসামির সাথে ভিকটিমের পরিচয় হয় এবং পরিচয়ের সূত্র ধরে আসামির সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মামলার প্রথম ঘটনার দিন সকালে ভিকটিম ফেনী শহরে তার খালার বাসায় যাওয়ার জন্য রওনা করে। আসামি চালিত বাস এলে ভিকটিম উক্ত বাসে যাত্রী হিসেবে উঠে। পরবর্তীতে আসামি তার বাসটি ফেনী শহরে এনে সকল যাত্রীদের নামানোর পর তার বাসটি কুমিল্লা বাসস্ট্যান্ডে রেখে ভিকটিমকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পুনরায় বাসটি নিয়ে ভিকটিমকে সহ আবুপুর বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে আসামি ইচ্ছাকৃতভাবে অন্যকোন যাত্রী বাসে উঠানো থেকে বিরত থাকে। ভিকটিম তার পৈতৃক বাড়ির সন্নিকটে পৌঁছানোর পর বাস থেকে নামতে চাইলে আসামি কৌশলে ভিকটিমকে নিয়ে আবুপুর বাসস্ট্যান্ডে চলে যায়। পরবর্তীতে বাসস্ট্যান্ডের পিছনে নির্জন স্থানে বাসটি রেখে বাসের সকল দরজা জানালা বন্ধ করে বাসের মধ্যে জোরপূর্বক ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে আসামি দেলোয়ার হোসেন প্রথমবার ধর্ষন করে। পরবর্তীতে আসামি দেলোয়ার হোসেন ভিকটিমকে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে একটি সিএনজি যোগে ভিকটিমের বাড়ির সামনে ভিকটিমকে নামিয়ে দেয়। উক্ত ঘটনার কিছুদিন পর আসামি ভিকটিমকে ধর্ষণের বিষয়ে সবাইকে জানিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পুনরায় তাকে আবুপুর বাসস্ট্যান্ডের পিছনে নির্জন স্থানে নিয়ে পূর্বোক্ত বাসের ভিতরে ভিকটিমকে পুনরায় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। উক্ত বিষয়ে কাউকে কিছু বললে ভিকটিমের ক্ষতিসাধন করবে মর্মে হুমকি প্রদান করলে আসামির ভয়ে অপ্রাপ্তবয়স্ক ভিকটিম তার পরিবারকে কিছু বলা থেকে তখন পর্যন্ত বিরত থাকে। পরবর্তীতে আসামি পুনরায় ভিকটিমকে চাপ প্রয়োগ করে ধর্ষণ করতে চাইলে ভিকটিম তার পরিবারকে বিষয়টি সম্পর্কে অবহিত করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফেনী জেলার ফেনী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২/৩৫১, ২০২৪ ইং,র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলা রুজু হওয়ার পর এজাহারনামীয় একমাত্র পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি দেলোয়ার হোসেন ফেনী জেলার ফেনী মডেল থানাধীন আবুপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি দেলোয়ার হোসেন (২৬)কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে । গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে সে মামলা দায়ের হওয়ার পর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও

You cannot copy content of this page