২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বগুড়ায় নাগালের বাইরে ইলিশের দাম, অন্য মাছেও নেই স্বস্তি!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃলতিফুর রহমান (লতিফ) বগুড়া>>> বগুড়ায় মাছের বাজার এখন অনেকটাই ইলিশের দখলে।ভরা মৌসুমে বাজারে ইলিশের এমন উপস্থিতি সবার নজর কাড়ছে।তবে স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান তৈরি করছে ইলিশের আকাশছোঁয়া দাম।আগ্রহ নিয়ে ইলিশের দাম জিজ্ঞেস করলেও অধিকাংশ ক্রেতাই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।তবে শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের দামও যেন পাল্লা দিয়ে বাড়ছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শহরের ফতেহ্ আলী, গোদারপাড়াসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।মাছ ব্যবসায়ীদের দাবি, এখন ইলিশের মৌসুম হওয়ায় দাম কমেছে। নানান দামে সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে ইলিশ।অন্যদিকে ক্রেতারা বলছেন, প্রতিনিয়ত মাছের দাম বেড়ে চলেছে।এভাবে দাম বাড়তে থাকলে মাছ খাওয়া কঠিন হয়ে যাবে।বাজারে ইলিশের দাম আকার ভেদে ৬৫০ থেকে ১৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেড় কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০০ টাকা, আর ১৮০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২২০০ টাকায়।দাম বেশি হওয়ায় ছোট সাইজের ইলিশ কিনেই ফিরছেন অনেকে।রুই মাছ ৩২০ টাকা থেকে ৪০০ টাকা, পাঙাশ মাছ ১৮০ থেকে ২৫০ টাকা কেজি, শিং মাছ ৪৫০ থেকে ৬৫০ টাকা, বড় চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ১৮০ টাকা কেজি,নদীর বড় তেলাপিয়া ২৬০ টাকা,পোয়া মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, গুঁড়া মাছ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বাজারভেদে মাছের দামে বেশ ব্যবধান দেখা গেছে।বাজারে মাছ কিনতে আসা মোবারক হোসেন বলেন,ইলিশের দাম শুনে আর কেনার কথা ভাবছি না।এসব মাছ আমাদের জন্য না।এগুলো বড়লোকদের জন্য।পাঙাশ মাছ থেকে শুরু করে গুঁড়া মাছের দামও অনেক বেশি।এমন হলে কীভাবে মাছ খাবো! ইলিশ উৎপাদনে কোনো খরচ নেই।তারপরও কেন এত দামে কিনে খেতে হবে?এখানে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার।ফতেহ্ আলী বাজারের মাছ বিক্রেতা জহুরুল ইসলাম বলেন,মাছের দাম বাড়ে কমে।আজ মাছের দাম একটু বেশি।ইলিশের দাম শুনে অনেকে ফিরে যাচ্ছেন।কিন্তু আমাদের তো কিছু করার নাই।আমরাও বাড়তি দামে কিনছি।মাছ বিক্রেতা সুখরাম দাসও বলেন একই কথা।তিনি বলেন,মাছের দাম বাড়ে কমে।এখানে আমাদের কিছু করার নাই।সরবরাহ যত ভালো থাকে দাম তত কম থাকে।বাজারের এ অবস্থায় অটো রিকশাচালক ইয়াকুব আলী বলেন,ইলিশ মাছ কিনে খাওয়া আমাদের কপালে নাই। একটা ইলিশের দাম দিয়া কয়েকজনের বাজার হয়ে যাবে।সব মাছের দামই বেশি।এমন হলে মাছ খাবো কিভাবে।রিয়াজ উদ্দিন নামের এক ক্রেতা বলেন,কয়েক বছর আগেও এই সময়ে ইলিশের দাম খুব কম থাকত।দুই বছর আগেও আধা কেজি ওজনের মাছ ৫০০ টাকা কেজি দরে কিনেছি।কিন্তু এখন সেই মাছ ১৪০০ টাকা কেজি।তাহলে কেমনে খাব আমরা।পাশে দাঁড়ানো আরেক ক্রেতা বলেন,আসলে ইলিশ মাছ যেহেতু জাতীয় মাছ এবং সবার পছন্দের এ বিষয়ে সরকারের নজর দেওয়ার দরকার।ইলিশ মাছ সাধারণ মানুষের নাগালের ভেতরে আনতে হবে।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page