২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

জৈন্তাপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।মানববন্ধনে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ।মানববন্ধনে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা সহ শিক্ষা কমিশন গঠনের দাবী জানানো হয়।এ সময় বক্তারা আরো বলেন,সারাদেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান চরম বৈষম্যের শিকার।যেখানে মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে বৈষম্যমুক্ত একটি দেশ গড়তে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে এনেছে, সেখানে দেশে শতকরা ৯৭ ভাগ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এখনো জাতীয়করণের বাহিরে যা খুবই দুঃখজনক।মানববন্ধনে বক্তারা দাবী করেন অতি স্বল্প সময়ে তাদের যৌক্তিক দাবী সমূহ পূরণের মধ্য দিয়ে দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূর করতে হবে নয়তো ভবিষ্যতে মাধ্যমিক শিক্ষা পরিবার কঠিক কর্মসূচি দিতে বাধ্য হবে।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জালাল উদ্দীন, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম,চারিকাঠা মাদ্রাসার সুপারেন্টেন্ড মামুনুর রশিদ।পরে মানববন্ধন শেষে জৈন্তাপুর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার হাতে তুলে দেয়া হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,চিকনাগোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,আবদুল লতিব জুলেখা গার্লস একাডেমির প্রধান শিক্ষক অন্জনা দেবী,বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল,জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মিলন চন্দ্র,রাংপানি স্কুলের প্রধান শিক্ষক অলিউর রহমান, পূর্বরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সেনগ্রাম মাদ্রাসার প্রধান ফয়জুল ইসলাম,জৈন্তাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান মাওলানা ফয়জুর রহমান।এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক নিজাম উদ্দিন,কলিম উল্লাহ,নুরুল আলম,দিপক চন্দ্র দেব,মাহমুদুল হাসান ও হেলাল উদ্দিন সহ বিভিন্ন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page