১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রাজশাহীর শিবপুর হাটে হিলফুল ফুজুল সেচ্ছাসেবী ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে সেমিনার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন,জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী) শিবপুর হাটে হিলফুল ফুজুল সেচ্ছাসেবী ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব এ,কে,এম নূর হোসেন নির্ঝর সহ পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোফাক্কারুল, দুর্গাপুর হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুসা মিয়া, শিবপুর হাট জাগিরপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক নাজমুল হোসেন সহ উপস্থিত স্থানীয় অনেকেই।অনুষ্ঠানে প্রধান অতিথি পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব এ,কে,এম নূর হোসেন তিনি তার বক্তব্যের শুরুতে ফাউন্ডেশনের উদ্যোক্তা মোঃ সাইদ সহ তার সকল সহযোগীদের সাধুবাদ জানিয়ে বলেন প্রতিটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কমপক্ষে ২৫ ভাগ বনভূমির প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের দেশে মাত্র ১৬ ভাগ অঞ্চল বনভূমির অন্তর্গত যা বাংলাদেশের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। তাই তিনি উপস্থিত সকলকে আহবান করে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা ও সমাজে উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এবং হিলফুল ফুজুল সেচ্ছাসেবী ফাউন্ডেশন সততার সহীত সামনে এগিয়ে যেতে পারে সেই জন্য দোয়া ও শুভ কামনা রইলো। তিনি তার বক্তব্যের মাঝে দেশের চলমান পরিস্থিতি ও আগষ্টের বন্যা নিয়ে আলোচনা করেন।তিনি তার বক্তব্য শেষে বলেন আপনারা এই ফাউন্ডেশনটি শৃঙ্খলা সহীত পরিচালনা করবেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পবা হাইওয়ে থানার অফিসার ইনর্চার্জ মোফাক্কারুল তিনি এই কার্যকমকে সমর্থন জানিয়ে হিলফুল ফুজুল সেচ্ছাসেবী ফাউন্ডেশনে সবাইকে সততা ও শৃঙ্খলার সহীত এগিয়ে যাওয়ার দিক মূলক নির্দেশ দেন।হিলফুল ফুজুল সেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোক্তা মোঃ সাঈদ হাসান বলেন আমি আপনাদের সহযোগিতা ও দোয়ায় আজকে এতদূর আসতে পেরেছি আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে যে সেমিনার তা মূলত আমাদের দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা সমাজের মান উন্নয়ন করার জন্য আয়োজন করা হয়েছে।মোঃ সাঈদ এর আগে রেড ক্রিসেন্ট ফাউন্ডেশনের এর পুঠিয়া উপজেলা সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেবা ফাউন্ডেশনের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে সমাজকে এবং মানুষের উন্নয়ন করার লক্ষ্যে হিলফুল ফুজুল সেচ্ছাসেবী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page