২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে পৃথক সময়ে বজ্রপাতে দুইজন নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর উপজেলায় তীব্র খরতাপের পর দুইদফা আকষ্মিক ঝড় ও ভারীবৃষ্টি শুরু হয়।এ সময় বজ্রপাতে নাহিদ (১৩) নামক এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।এর ঘন্টাদুয়েক পর দ্বিতীয় দফা ঝড়ে আবদুল মান্নান মনাই (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।এ নিয়ে উপজেলায় দুইদফা ঝড় ও বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে দুইজন।স্হানীয় ইউপি সদস্য হারুণ সরকার জানান,নিহত নাহিদ ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯ নং ওয়ার্ডের নয়াগ্রাম আগফৌদ এলাকার নূরুল হকের ছেলে।নূরুল হক পেশায় একজন কৃষক।তিনি আরো বলেন,শনিবার (২১শে সেপ্টেম্বর) তীব্র খরতাপ চলাকালীন সময় হঠাৎ দূপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় পূর্ব আকাশ কালো করে বজ্রবৃষ্টি শুরু হয়।সেই সাথে কয়েকদফা তীব্র বজ্রপাত।এ সময় আকষ্মিক বৃষ্টি শুরু হলে নিহত নাহিদ বাড়ী অভিমুখে রওয়ানা দিলে পথিমধ্যে ওয়াপদা বেড়ীবাঁধ সংলগ্ন রাস্তার উপর সে বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।অপর দিকে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্হানীয় ইউপি সদস্য শওকত আলি জানান, বেলা ২:৩০ মিনিটে দ্বিতীয় দফা ঝড়ে ভিত্রিখেল ববরবন্দ গ্রামের ইজিবাইক চালক আবদুল মান্নান মনাই (৪৫) নিহত হন।নিহত মনাই ববরবন্দ গ্রামের মৃত কালা মিয়ার পুত্র।ঝড়ে সময় তিনি তার পাশ্ববর্তী লালমিয়ার বাড়ীর দিকে যাওয়ার সময় কাটাউরা নামক স্হানে পৌছালে বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন বজ্রপাতে কিশোর নাহিদ ও ইজিবাইক চালক মান্নানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত দুইজনের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন,দুটো ঘটনা খুবই দুঃখজনক।তিনি জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুই পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।তিনি বজ্র বৃষ্টি চলাকালে উপজেলার সকলকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু
অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র।
চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার
সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা
উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ

You cannot copy content of this page