২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার বিশ্বাসের জায়গাগুলো কতটা নিরাপদ শিশুদের জন্য কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি গুলিবিদ্ধ ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

যুবদল নেতাকে হত্যাচেষ্টা, রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া প্রতিনিধি>>> রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‍্যাব)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীরহাট বাজারের একটি বিয়ের ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেফতার যুবকের নাম তৌহিদুল ইসলাম মামুন (৩৪)।সে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকার আইয়ুব আলীর ছেলে।ক্লাবের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীকে হত্যার চেষ্টা চালিয়েছিলো বলে গ্রেফতার মামুনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, বিশেষ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রাঙ্গুনিয়ার রাণীরহাটে অভিযান চালায় র‍্যাব। এ সময় রাণীরহাট কেবিএস কনভেনশন হলের সামনে রাস্তা থেকে তৌহিদুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়।এ সময় তার প্যান্টের পিছনে কোমর থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।সে এই অস্ত্র দিয়ে স্থানীয় এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।পরে তাকে আইনানুগ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।তবে গ্রেফতার মামুনের বিরুদ্ধে উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী দাবি করে জানান,মামুনসহ একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে বিয়ে অনুষ্ঠানে এসেছিলো।সুযোগ বুঝে হামলার চেষ্টার একপর্যায়ে তাদের গতিবিধি বুঝতে পারেন বিয়ে অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিরা।তারা এই দুর্বৃত্তদের ধাওয়া দেন।এ সময় একজনকে অস্ত্রসহ মামুনকে ধরে ফেলা হয়।আটক মামুন আলোচিত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার ৩নং আসামি ছিলো।এটি ছাড়াও তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলাসহ আরও একাধিক সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।তবে গ্রেফতার মামুনকে জিজ্ঞাসাবাদ করে বাকীদেরও গ্রেফতারের দাবি জানান এই জেলা যুবদল নেতা।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page