২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

লালপুর গ্রামে প্রবাসীর পিতামাতাকে পিঠিয়ে আহত করার পরও প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপির লালপুর গ্রামের আওয়ামীলীগের হুসেন আলী,তার ভাতিজা শফিকুলের নেতৃতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের নিরীহ মধ্যপ্রাচী তিন প্রবাসী ভাইয়ের বৃদ্ধ বাবা মায়ের বসত ঘরে প্রবেশ করে বৃদ্ধ পিতামাতাকে মারপিঠ করে গুরুতর আহত করে।এ সময় হামলাকারীরা ঘরের ভেতরে লুটপাটের করে মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।পরবর্তীতে মামলা হলে হামলাকারীরা মামলার স্বাক্ষীদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেয়ার প্রাননাশের হুমকি অব্যাহত থাকায় হুমকিদাতাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১টায় লালপুর গ্রামবাসির আয়োজনে লালপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে এলাকার শতাধিক লোকজন অংশগ্রহন করেন।এ সময় বক্তব্যে রাখেন,মোঃ আবেদীন মিয়া,শামীম মিয়া,ফরিদ মিয়া,লাল মিয়া,রুহুল মিয়া,হাবু মিয়া ও রিপন মিয়া প্রমুখ।বক্তারা বলেন,লালপুর গ্রামের আওয়ামীলীগ সন্ত্রাসী ভূমিখেকো হুসেন আলী ও তার ভাতিজা শফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী ২০২২ সালের ১ জুলাই স্মরণকালের ভয়াবহ বন্যার সময় লালপুর গ্রামের নিরীহ মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল হামিদ,আব্দুল হেকিম ও আবুল বাশারের বসতবাড়ির নিজস্ব কাচা রাস্তায় নৌকা নিয়ে আসা যাওয়া করার কারণে তাদের এই রাস্তাটি ভেঙ্গে যায়।এ সময় প্রবাসীদের বৃদ্ধ পিতা জজ মিয়া ও মাতা জহুরা খাতুন বাধা প্রদান করেন।এই কাচা রাস্তায় নৌকা লাগানোকে কেন্দ্র করে ঘটনার দিন হুসেন আলী ও তার ভাতিজা শফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয়প্রবাসীদের বসতঘরে প্রবেশ করে বৃদ্ধ পিতা জজ মিয়া ও মাতা জহুরা খাতুনকে বেদড়ক পিঠিয়ে রক্তাক্ত করে।এই ঘটনায় আহতের মেয়ে মোছাঃ জায়েদা খাতুন বাদি হয়ে ২০২২ সালের ৩রা জুলাই হুসেন আলীর ভাই মৃত মিন্নত আলীর ছেলে শাহ আলম, জীবন মিয়া,সুন্দর আলীর ছেলে সাজ্ঞব আলী ও আলী এই চারজনকে আসামী করে সদর মডেল থাানয় একটি মামলা দায়ের করেন।এই মামলাটি চলমান থাকা অবস্থায় আসামীগণ মামলার স্বাক্ষী আহত জজ মিয়া,জহুরা খাতুনসহ তার স্বজনদের বিভিন্ন সময় প্রকাশ্যে দিবালোকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।এই ঘটনায় মামলার বাদি জায়েদা খাতুন নিজের ও স্বজনদের জানমালের নিরাপত্তা চেয়ে ২০২৪ সালের গত ৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় হুমকিদাতাদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী করেছেন। যার জিডি নং ৭৩৮।অবিলম্বে এই সমস্ত আওয়ামীলীগ সন্ত্রাসী হুমকিদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page