১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

উৎকোচ না দেয়ায় ও পূর্বের রাগে নিরীহ দুই মাছ ব্যবসায়ীকে মামলায় ফাঁসালেন বন কর্মকর্তা মহসিন আলী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>>সুন্দরবনের নিরীহ দুই মাছ ব্যবসায়ীকে হয়রানীমুক্তভাবে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে এক বন কর্মকর্তা বিরুদ্ধে।বিভিন্ন সময়ে ওই বন কর্মকর্তা উৎকোচ দাবী করায় তা না দেয়ায় ও পূর্বের রাগে ক্ষিপ্ত হয়েই তাদেরকে এ মামলায় জড়ানো হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা।ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বেলায়েত সরদার ও মোঃ সুমন খাঁ জানান,মোংলার চিলা ইউনিয়নের চিলা বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে বৃহস্পতিবার বিকেলে ২২বস্তা শুঁটকি চিংড়ি জব্দ করেন বনবিভাগের সদস্যরা। আর এ অভিযানের নেতৃত্ব ছিলেন ঢাংমারী স্টেশন কর্মকর্তা মহসিন আলী।এ সময় শুঁটকিসহ খুলনার মহেশ্বরপুর গ্রামের রবিউল গাজীর ছেলে কামরুল গাজী (২৯) ও কয়রা উপজেলার মমিন শাহর ছেলে ইকবাল হোসেন (২৪)কে আটক করে বনবিভাগ। আটককৃতরা খুলনার জেলে।ওই সকল জেলেদের সাথে আমাদের কোন ব্যবসায়ীক সম্পর্ক নেই, তাদেরকে আমরা চিনিও না।কিন্ত রহস্য হলো ওই দুইজনকে আটকের মামলায় আমাদেরকেও আসামী করা হয়েছে।মাছ ব্যবসায়ী সুমন খাঁ বলেন, দীর্ঘদিন ধরে আমি সুন্দরবনে মাছের (কাঁচা/তাজা মাছ) ব্যবসা করি। এই সুবাদে ঢাংমারী ফরেস্ট অফিস থেকে পাসপারমিট নিতে হয়।পাস নিতে গেলে সরকার ধার্য্যকৃত ফি’র বাহিরেও অতিরিক্ত উৎকোচ দাবী করেন ঢাংমারী স্টেশন কর্মকর্তা মহসিন আলী।আমি প্রথম প্রথম তার অনৈতিক দাবী পূরণ করলেও পরবর্তীতে তা দেয়া বন্ধ করে দিই।এরপর থেকে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে নানাভাবে হয়রানীর অপচেষ্টা চালান।সেই অপচেষ্টার ধারাবাহিকতায় বৃহস্পতিবার জব্দ করা অন্যের শুঁটকি মামলায় আমাকে মিথ্যা মিথ্যা ফাঁসিয়েছেন।তিনি আরো বলেন,এ ঘটনার সময় (বৃহস্পতিবার ও শুক্রবার) আমি ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম ছিলাম, সেখান থেকে শনিবার ফিরে এসে শুনি আমার নামে বনবিভাগে মামলা হয়েছে।অপর ব্যবসায়ী বেলায়েত সরদার বলেন, আমি শুধু দুবলার শুঁটকি মৌসুমে মাছের ব্যবসা করি,তাও সাগরে। সুন্দরবনে আমার কোন মাছের ব্যবসা নেই। তারপরও কিভাবে আমার নামে ঢাংমারী স্টেশন অফিসার মহসিন আলী মিথ্যা মামলায় দিলো তা বুঝতেছিনা কিছু।তিনি আরো বলেন, গত ৫আগস্ট দেশের পেক্ষাপটের পরিবর্তন হওয়ার পর আমি এলাকায়ও নেই। আর বৃহস্পতিবার যাদের আটক করেছে তাদেরকেও আমি চিনিনা,কিন্ত রহস্যজনকভাবে মামলার আসামী হয়ে গেছি।তিনি আরো বলেন,মুলত গত বছরের ৭এপ্রিল মোংলার চিলা এলাকার জেলে হিলটন নাথ সুন্দরবনে মাছ ধরতে গেলে বন কর্মকর্তাদের মারধরে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন।সেই লাশ আজও পাওয়া যায়নি। ওই সময় জেলে হিলটনের পক্ষে লোকজন নিয়ে আমার আন্দোলন করার জেরেই বনবিভাগ পূর্বের সেই রাগে আমাকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন বলে ধারণা করছি আমি।এ বিষয়ে জানতে ঢাংমারী স্টেশন কর্মকর্তা মহসিন আলীকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে প্রশ্নের কোন উত্তর না দিয়েই কল কেটে ফোন বন্ধ করে দেন।এরপরও তাকে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও
২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ

You cannot copy content of this page