৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

একের পর এক চিংড়ি ঘের লুট,আল-আমিনের লুটপাটে আতংকিত ঘের মালিকেরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> একের পর এক চিংড়ি ঘের লুটের ঘটনায় এলাকার ঘের মালিকদের মাঝে চরম আতংক ও ভীতি বিরাজ করছে।বিভিন্ন এলাকার ঘের মালিকেরা এখন আলআমিন গংয়ের আতংকে রয়েছেন। আলআমিন গংয়ের লুটপাটে ভীতসন্ত্রস্ত সাধারণ মানুষও।আর একের পর এক এই ঘের লুটের ঘটনা ঘটছে বাগেরহাটের রামপাল উপজেলায়।রামপাল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন জানান,ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলআমিন শেখ শ’খানেক লোকজন নিয়ে বৃহস্পতিবার বিকেলে তার ২৪০বিঘার চিংড়ি ঘের থকে লাখ টাকা মাছ লুটে নিয়ে গেছে। তার ঘেরটি ভোজপাতিয়া ইউনিয়নের ক্যাটার্জীখালী গ্রামে। এছাড়া ঘের থেকে নগদ ১লাখ ৪২হাজার টাকা ও মালামাল লুটে নেয়।তিনি বলেন,কি বলবো বলেন-আমাদের দলের লোকই (আলআমিন) লোকজন নিয়ে এই লুটপাট চালাচ্ছে। আর তার এ অপকর্মে ইন্দোন দিচ্ছেন রামপাল থানা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স জানান, আলআমিন গং বুধবার রাত ১১টার দিকে স্থানীয় শাহিনা বেগমের ১শ বিঘার ঘেরে লুটপাট চালায়।এ সময় ঘেরটি হতে ৮০হাজার টাকা মূল্যের বাগদা চিংড়ি,৮হাজার টাকার বাইলা মাছ ও দুই হাজার টাকার চিংড়ি মাছ লুট করে নেয়।ঘের মালিক শাহিনা বেগম বলেন,আমার ঘের লুট করে যাওয়ার সময় ৫লাখ টাকা চাঁদা দাবী করেন।দাবীকৃত চাঁদা না দিয়ে ঘের দখল করে নেয়ার হুমকি দিয়ে যান।এছাড়া এসব ঘটনা থানা পুলিশকে না জানাতেও শাসিয়ে যান আলআমিন।এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় পেড়িখালী ইউনিয়নের ডাকরা বাজার সংলগ্ন মোহাম্মদ আলীর ৯০বিঘার ঘেরের মাছ লুটে নেয় আলআমিন গং।এ ঘেরটি হতে ৮০হাজার টাকার মাছ লুট করা হয়।আর এর আগে বুধবার রাতে একই ইউনিয়নের দেড়শ বিঘার মীরের ঘের থেকে লাখ টাকার মাছ লুটে নেয় আলআমিন গং।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ঘের লুটপাটে মেতে রয়েছে আলআমিন গং।আলআমিন গংয়ের ভয়ে ভুক্তভোগী কোন ঘের মালিকই এখনও পর্যন্ত লুটপাটের ঘটনায় থানা অভিযোগ দেয়ার সাহস করেনি।এ বিষয়ে অস্বীকার করে আলআমিন বলেন,আমি কিংবা আমার লোকজন কোনভাবেই এসব লুটপাটের সাথে জড়িত না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা
সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম
বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি
পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব
রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়
পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

You cannot copy content of this page