১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের দেখভালে ফাউন্ডেশন হবে ড. ইউনূসের নেতৃত্বে
  • ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের দেখভালে ফাউন্ডেশন হবে ড. ইউনূসের নেতৃত্বে

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নিয়ে হতাহত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের দেখাশোনার জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।এই ফাউন্ডেশনের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।তিনি ফাউন্ডেশনটি পরিচালনায় প্রবাসীসহ দেশবাসীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফাউন্ডেশনটি গঠিত হবে এবং সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা,ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা থাকবেন।মুহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন,স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা,যারা তাদের জীবন উৎসর্গ করেছে এবং গুরুতর আহত হয়েছেন,আমরা তাদের আত্মত্যাগকে কখনো ভুলতে পারব না।সরকার প্রধান ড.ইউনূস বলেন,তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং আমাদের জাতীয় দায়িত্বও বটে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য যা যা প্রয়োজন আমরা তার সবকিছুই করব।তিনি আরও জানান, আহতদের চিকিৎসা এবং আহত ও নিহতদের পরিবারের জন্য যা প্রয়োজন, ইতোমধ্যে তার ব্যবস্থা নেওয়া হয়েছে।তাদের দেখভালের জন্য একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ এবং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।খুব শিগগির ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ সভ দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান সরকার প্রধান।

    মন্তব্য

    আরও পড়ুন

    কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকালেন শ্রমিকরা
    রাষ্ট্রের ঋণ শোধের সময় এখন সাতকানিয়ায়-ডিসি জাহিদুল  
    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ধৃষ্টতা, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা) মিরপুর শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
    সাতকানিয়া ভূমি অফিস ঘুষ ও দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড
    লোহাগড়ায় প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

    You cannot copy content of this page