১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে সাতকানিয়ায় জামায়াতের দোয়া মাহফিল
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে সাতকানিয়ায় জামায়াতের দোয়া মাহফিল

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশ জামাত ইসলামের এওচিয়া ইউনিয়ন শাখার দোয়া মাহফিল ও সহযোগী সদস্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ আগস্ট ২০২৪) বিকাল তিন টার দিকে দেওদীঘী উচ্চ বিদ্যালয়ের হল রুমে সাতকানিয়া এওচিয়া ইউনিয়ন শাখার জামায়াতের সভাপতি,আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে।দোয়া মাহফিল ও সহযোগী সদস্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক,বক্তব্য প্রদানকালে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, যারা জালিম স্বৈরাচারীর বিরুদ্ধে দ্বিতীয়বারের স্বাধীনতা সংগ্রাম করে শাহাদতের বিনিময়ে আমাদেরকে আবারো স্বাধীনতা উপহার দিয়েছে, জাতি চিরদিন তাদেরকে স্মরণে রাখবে। গত ৫ আগস্ট ছাত্রজনতার মিছিলে যারা গুলিতে আহত হয়েছে তাদের সুস্থতা কামনা, দেশব্যাপী সকল শহীদের হত্যাকারীদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা আরও বলেন,কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (র.)এর শাহাদাত কবুলিয়াত ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এছাড়াও মাহফিলে চলমান আন্দোলনে নিহত ছাত্রজনতার রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। বক্তারা বলেন আল্লামা সাঈদী দীর্ঘ ৫০ বছর শুধু বাংলাদেশ নয়,গোটা বিশ^ব্যাপী কোটি কোটি মানুষের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিয়েছেন।কুরআনের তাফসির করে গেছেন। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন সিপাহশালার। সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে প্রথমে তাঁকে টানা ১৩ বছর কুরআনের ময়দান থেকে দুরে রাখা হয়।শেষ পর্যন্ত কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। আল্লামা সাঈদীকে সীমাহীন কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে।তাঁর মৃত্যুর এক বছরের মাথায় জালিম সরকারের শুধু পতন হয়নি,দেশ ছেড়ে পালাতে হয়েছে।যারা কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে লাঞ্চনা বঞ্চনা রয়েছে।স্বৈরাচারী ইসলামবিদ্বেষী পলাতক সরকার এর উজ্জল দৃষ্টান্ত।এওচিয়া ইউনিয়ন সহ সভাপতি,মুহাম্মাদ জকরিয়ার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামাত ইসলামীর সহকারী সেক্রটারি মাওলানা আব্দুল আউয়াল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা সহকারী সেক্রটারি জেলা শূরা কর্ম পরিষদ সদস্য ড.হেলাল উদ্দিন মু.নোমান,দক্ষিণ জেলা জামায়াত এসিস্ট্যান্ট সেক্রটারি মুঃ জাকারিয়া,সাতকানিয়া উপজেলা সেক্রটারি তারেক হোসাইন সহ ইউনিয়ন শাখার সকলের স্তরের সহকর্মী বৃন্দ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page