৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

পিআইবিতে মহাপরিচালকের পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) স্থবির হয়ে পড়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ প্রতিষ্ঠানটির মহাপরিচালক জাফর ওয়াজেদসহ তাঁর ঘনিষ্ঠ কয়েক কর্মকর্তার অপসারণ ও বিচার দাবি করে প্রতিদিন বিক্ষোভ করছে।আজ বুধবার সকালেও ক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীরা ‘পিআইবির নির্যাতিত ও বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’র ব্যানারে পিআইবি চত্বরে বিক্ষোভ করেন। জাফর ওয়াজেদ ২০১৯ সালে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। এরপর চার দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়।ক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীদের সমাবেশে বলা হয়, এই প্রায় ১০ বছরে জাফর ওয়াজেদ অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ কর্মকর্তা–কর্মচারীদের নানাভাবে হেনস্তা ও মানসিক নির্যাতন করেছেন। পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্বে থাকা জাকির হোসেন, পরিচালক (প্রশিক্ষণ) কে এম সাখাওয়াত, প্রটোকল কর্মকর্তা সামস এ হাসান, হিসাবরক্ষক আলী হোসেনকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন তিনি। পিআইবিকে তাঁরা ক্ষতবিক্ষত করে ফেলেছেন। ক্ষুব্ধ ব্যক্তিরা এই কর্মকর্তাদের অপসারণ ও বিচার দাবি করেন।বিক্ষুব্ধ ব্যক্তিদের পক্ষে বক্তব্য দেন প্রশিক্ষক পারভিন সুলতানা, শাহ আলম, গবেষক শেখ মজলিশ, কামরুন্নাহার, সহকারী হিসাবরক্ষক মিজানুর রহমানসহ অনেকে। তাঁদের ভাষ্য, জাফর ওয়াজেদ এই চক্র নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ তছরুপ করা, উৎকোচ নিয়ে এখতিয়ার–বহির্ভূতভাবে চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ দেওয়া, প্রতিবাদ করলেই নানাভাবে হয়রানি, এমনকি লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন।প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনার কাজ মুখ থুবড়ে পড়েছে। প্রশিক্ষণার্থী ও সাংবাদিকদের জন্য ইনস্টিটিউটের ডরমিটরি জাফর ওয়াজেদ তাঁর মন্ত্রণালয় ও প্রশাসনের কতিপয় কর্মকর্তা ও ছাত্রলীগ-যুবলীগের নেতাদের নিয়ে আখড়া বানিয়ে তুলেছিলেন। এসব কারণে সরকার পতনের পর থেকে মহাপরিচালকসহ তাঁর সঙ্গে জড়িত কর্মকর্তারা কেউ পিআইবিতে আসছেন না।পিআইবিতে দ্রুত কাজের পরিবেশ ফিরিয়ে আনা ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন যে গভীর মানসিক উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা দূর করতে অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন বিক্ষুব্ধ ব্যক্তিরা।

সূত্র.প্রথম আলো

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীর গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী

You cannot copy content of this page