২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

পিআইবিতে মহাপরিচালকের পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) স্থবির হয়ে পড়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ প্রতিষ্ঠানটির মহাপরিচালক জাফর ওয়াজেদসহ তাঁর ঘনিষ্ঠ কয়েক কর্মকর্তার অপসারণ ও বিচার দাবি করে প্রতিদিন বিক্ষোভ করছে।আজ বুধবার সকালেও ক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীরা ‘পিআইবির নির্যাতিত ও বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’র ব্যানারে পিআইবি চত্বরে বিক্ষোভ করেন। জাফর ওয়াজেদ ২০১৯ সালে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। এরপর চার দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়।ক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীদের সমাবেশে বলা হয়, এই প্রায় ১০ বছরে জাফর ওয়াজেদ অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ কর্মকর্তা–কর্মচারীদের নানাভাবে হেনস্তা ও মানসিক নির্যাতন করেছেন। পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্বে থাকা জাকির হোসেন, পরিচালক (প্রশিক্ষণ) কে এম সাখাওয়াত, প্রটোকল কর্মকর্তা সামস এ হাসান, হিসাবরক্ষক আলী হোসেনকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন তিনি। পিআইবিকে তাঁরা ক্ষতবিক্ষত করে ফেলেছেন। ক্ষুব্ধ ব্যক্তিরা এই কর্মকর্তাদের অপসারণ ও বিচার দাবি করেন।বিক্ষুব্ধ ব্যক্তিদের পক্ষে বক্তব্য দেন প্রশিক্ষক পারভিন সুলতানা, শাহ আলম, গবেষক শেখ মজলিশ, কামরুন্নাহার, সহকারী হিসাবরক্ষক মিজানুর রহমানসহ অনেকে। তাঁদের ভাষ্য, জাফর ওয়াজেদ এই চক্র নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ তছরুপ করা, উৎকোচ নিয়ে এখতিয়ার–বহির্ভূতভাবে চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ দেওয়া, প্রতিবাদ করলেই নানাভাবে হয়রানি, এমনকি লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন।প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনার কাজ মুখ থুবড়ে পড়েছে। প্রশিক্ষণার্থী ও সাংবাদিকদের জন্য ইনস্টিটিউটের ডরমিটরি জাফর ওয়াজেদ তাঁর মন্ত্রণালয় ও প্রশাসনের কতিপয় কর্মকর্তা ও ছাত্রলীগ-যুবলীগের নেতাদের নিয়ে আখড়া বানিয়ে তুলেছিলেন। এসব কারণে সরকার পতনের পর থেকে মহাপরিচালকসহ তাঁর সঙ্গে জড়িত কর্মকর্তারা কেউ পিআইবিতে আসছেন না।পিআইবিতে দ্রুত কাজের পরিবেশ ফিরিয়ে আনা ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন যে গভীর মানসিক উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা দূর করতে অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন বিক্ষুব্ধ ব্যক্তিরা।

সূত্র.প্রথম আলো

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page