২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুন্নি আক্তার স্টাফ রিপোর্টার >>>গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ঘোড়াশাল ফেরীঘাট হতে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে ঘোনাপাড়া ভরসা এগ্রো ফ্যাক্টরী সংলগ্ন মাঠে পৌর বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় মিলিত হয়।পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনজামুল হক জাকির, সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর ছাত্র দলের সভাপতি মাজহারুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সৈকত হোসেন ইমরান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সভাপতি হাসিবুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক মো. হিমেল খান প্রমূখ।আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, শেখ হাসিনারও নাগরিকত্ব যায়নি। তাদেরকে সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বক্তাগণ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সর্তক করে বলেন, গণ-বিমুখ বক্তব্য দিলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে।এ সময় পৌর বিএনপির সহ-সভাপতি মো. লিটন হোসেন, পৌর কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, বিএনপি নেতা মাসুম সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page