২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

যড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে- সৈয়দ মোঃ শাহজাহান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট ব্যুরো >>>হবিগঞ্জ মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-বৈষম্য বিরোদী ছাত্র-জনতার আন্দোলনের ফলে সাবেক প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের থেকে আমাদের সর্তক থাকতে হবে। দেশ ও দেশের সম্পদের মালিক এ দেশের জনসাধারণ। তা রক্ষা করতে হবে আমাদের সকলকেই। সন্ত্রাসী বা দুঃকৃতিকারীরা কোন দলের বা গোষ্টির না। তাদের প্রতিহত করতে প্রতিটি পাড়া-মহল্লায় ছাত্র-জনতা মিলে কমিটি গঠন করতে হবে। তিনি শনিবার উপজেলার হরষপুর, কালির বাজার, ধর্মঘর, মৌজপুর ও মনতলা বাজারে ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ড.মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বেধীন অন্তবর্তীকালিন সরকারকে সমর্থন জানিয়ে বলেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে হবে। পুলিশসহ সকল সরকারি কর্মকর্তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে। এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের উপর কোন ধরনের হামলা হয়নি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বহরা ইউ/পি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ হরি চন্দ্র দেব, আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর মুরশেদ আলম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, বিএনপি নেতা আবেদুর রহমান, ফরিদ মিয়া, এস.এম ইকরাম, এড. শাহ লিটন, এড. ইয়াকুব খান, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর কবির প্রমুখ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page