৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রামে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় লোকজনের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া একজন মৃত্যুবরণ করেছেন।মৃত ব্যক্তির নাম মো. শহীদ (৪০)।তিনি চকবাজার রসুলবাগ এলাকার বাসিন্দা।চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার সময় নগরীর পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।তিনি পেশায় মুদি দোকানি ছিল।এর আগে রাত ৮টার দিকে বহদ্দারহাটে গুলিবিদ্ধ হন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শনিবার রাত ৮টার দিকে একদল লোক সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলা চালায়।তারা বাসার ফটক ভাঙার চেষ্টা করে।এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড,কাঁদানে গ্যাসের শেল এবং গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।এতে চারজন গুলিবিদ্ধ হন।এর আগে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট চত্বরে সমাবেশ শেষ করেন বিক্ষোভকারীগণ।তাঁরা টাইগারপাস,জিইসি মোড় ও বহদ্দারহাটে সমাবেশ করেন।সন্ধ্যা ৬টার দিকে দুই নম্বর গেটে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটে।এরপরই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে।এতে চারজন গুলিবিদ্ধ হয়।তবে পুলিশ কোনো গুলি ছোড়েনি বলে দাবি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ-অভিযান) আব্দুল মান্নান মিয়া।তিনি বলেন,“নগরীর বহদ্দারহাটে গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বহদ্দারহাটে পুলিশ কোনো গুলি ছোড়েনি।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে।ওই ব্যক্তি কীভাবে মারা গেলো তা তদন্ত করে দেখা হচ্ছে।”এর আগে বিকেল ৩টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page