১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জ জেলা আওয়াামী লীগের উদ্যোগে শোক র‌্যালী অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>>১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে স্বাধীনতা বিরোধী চক্রটি এই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করেছিল। কিন্তু তার সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আজ মাস আগস্ট শোকের মাস সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর শহরের প্রমিজ বিপনিস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে শোক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।

প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর করে জামায়াত বিএনপি চক্র সরকার উৎখাতের পরিকল্পনা করছে। জামায়াত বিএনপি চক্রের প্রধান উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দেশে আবারও স্বাধীনতা বিরোধীশক্তিদের ক্ষমতায় নিয়ে আসা। দেশের মানুষ বিএনপি জামায়াতের ষড়যন্ত্র বুঝতে পেরেছেন। এজন্য আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে চাই আর যদি দেশে কোন ধ্বংসযজ্ঞ কিংবা অগ্নি সন্ত্রাস করা হয় তাহলে সাধারণ জনগণকে নিয়ে আগামীতে যেকোনো চ্যালেঞ্জ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবেলা করবে।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, সুনামগঞ্জে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোন সমস্যা নেই। জামায়াত শিবির সুনামগঞ্জের রাজপথে বের হতে পারে না এবং পারবেও না। যেকোনো ধরনের নাশকতা দমনে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ প্রস্তুত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বখত, সহ-সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহ-সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, শংকর চন্দ্র দাস, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, শাহারুল আলম আফজাল, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহসভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু সহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০১.০৮.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

You cannot copy content of this page