১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় শিবির ক্যাডার জমিরকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম সংবাদদাতা >>> চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের এক সময়ের বহুল আলোচিত দুধর্ষ শিবির ক্যাডার অনেক মামলার আসামী জমির উদ্দিন প্রকাশ জমির মেম্বারকে পুলিশ গ্রেফতারের ৬ ঘন্টা পর সাতকানিয়া থানার ওসি রহস্যজনকভাবে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্ধর্ষ শিবির ক্যাডার জমিরকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্ঠি হয়েছে। জমিরকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ এম.এ মোতালেব এমপি’র হস্তক্ষেপের অভিযোগের কথা জানা গেলেও এমপি মোতালেব অভিযোগ অস্বিকার করে বলেন, চলমান সংকটের শুরুতেই আমি নিজে থানায় গিয়ে এলাকার সব ধরনের দাগী অপরাধী, সন্ত্রাসী ও বিশৃংখলা সৃষ্ঠিকারীদের গ্রেফতার করে আইনে সোপর্দ করতে ওসিকে বলে দিয়েছি, এমতাবস্থায় থানা থেকে কোন অপরাধীকে ছাড়িয়ে আনতে আমি হস্তক্ষেপ করার অভিযোগ করলে তা প্রতিহিংসা ও সড়যন্ত্র বলে উল্লেখ করেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটণ সরকারের বিরুদ্ধে,এমটাই অভিযোগ করেছেন স্হানীয় আওয়ামী লীগের নেতা কর্মিরা।এই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।ঘটনার বিবরনে জানা যায়, গত ১৯ জুলাই ছাত্রদের কোটা আন্দোলনকে পুঁজি করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় দুষ্কৃতকারীদের গ্রেফতারের অভিযানে নামে সাতকানিয়া থানা পুলিশ।এ সময় আলোচিত দুধর্ষ শিবির ক্যাডার সাতকানিয়া সদর ইউনিয়নের জমির উদ্দিন প্রকাশ জমির মেম্বারসহ জামায়াত বিএনপির আরো ৮/১০ জনকে শুক্রবার সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের মধ্যে জমির মেম্বারসহ ৪/৫ জনকে সাতকানিয়া থানার ওসি রহস্যজনকভাবে রাতের আঁধারে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেন স্হানীয় আওয়ামী লীগের নেতা কর্মিরা। এ নিয়ে শুরু হয় এলাকায় তোলপাড়।এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জমির মেম্বারকে আটকের বিষয় স্বীকার করে বলেন, তাকে আটক করে থানায় নিয়ে আসলে স্হানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক থানায় এসে জমির মেম্বার আওয়ামী লীগের একজন প্রকৃত নেতা দাবী করে তাদের জিম্মায় থানা থেকে ছাড়িয়া নিয়ে যায়।এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page