২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞাকে সম্প্রতি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে আজ দুপুরে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী জেলা ও দায়রা জজ চট্টগ্রামের কর্মকালীন সময়ে নানা স্মৃতিময় ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, “চট্টগ্রামে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এবং সমন্বয়পূর্ণ সম্পর্কের মাধ্যমে আমাদের কার্যক্রম ফলপ্রসূ ও সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে।” এ সময় তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে এই আশা ব্যক্ত করেন।
বিদায়ী অতিথির ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “ড. আজিজ আহমেদ ভূঁঞা’র বর্ণাঢ্য কর্মজীবন শুধুমাত্র বিচার বিভাগ নয়, সবার জন্যই উদাহরণ হয়ে থাকবে। বিগত দুই বছরের অধিক সময় চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে তিনি যেই নিষ্ঠা ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার”। এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ড. আজিজ আহমেদ ভূঁঞা’র মানবিক গুণাবলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন। এসময় বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) তানভীর-আল-নাসিফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. গোলাম মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাদি উর রহিম জাদিদসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
উল্লেখ্য গত ১ জুলাই সুপ্রিম কোর্টের সাথে পরামর্শের পর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ড. আজিজ আহমেদ ভূঁঞা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page