২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বিদায়ী সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় কে বিভাগীয় ও জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম সার্কিট হাউজ ০১জুন ২০২৪ সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) এর বিদায়ী কমিশনার জনাব কৃষ্ণপদ রায় বিপিএম (বার) পিপিএম( বার) কে পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব তোফায়েল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি ও বিদায়ী সিএমপি কমিশনার জনাব কৃষ্ণপদ রায়, চট্টগ্রামের সম্মানিত সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আজিজ আহমদ ভূঞা, ডিজিএফআই চট্টগ্রামের সম্মানিত অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল জনাব তোফায়েল সারোয়ার, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নূরে আলম মিনা বিপিএম( বার) পিপিএম , চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত এসপি জনাব কবীর আহম্মেদ সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চট্টগ্রামের জেলা প্রশাসক বিদায়ী সিএমপি কমিশনার মহোদয়ের বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি আলোকপাত করেন। বিশেষত জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য বিদায়ী সিএমপি কমিশনার মহোদয়ের প্রতি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আনসারের চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ মহাপরিচালক জনাব মোঃ সাইফুল্লাহ রাসেল, ডিজিএফআই চট্টগ্রাম এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল জনাব তোফায়েল সরোয়ার, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নূরে আলম মিনা, চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আজিজ আহমদ ভূঞা। বক্তব্যে অতিথিবৃন্দ বিদায়ী সি এম পি কমিশনার মহোদয়ের দৃঢ় নেতৃত্ব ও অনাড়ম্বর জীবন যাপনের ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী সিএমপি কমিশনার তার বক্তব্যে চট্টগ্রামের কর্মকালীন সময়ে নানা স্মৃতিময় ঘটনা তুলে ধরেন পাশাপাশি সহযোগিতার জন্য বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ধন্যবাদ প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বিদায়ী সিএমপি কমিশনারকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান ও ভবিষ্যৎ কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় বিদায়ী সি এম পি কমিশনারকে বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব তোফায়েল ইসলাম ও চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page