১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৯৭৫ জন,বহিস্কার ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৭৫ পরীক্ষার্থী।যা শতকরা হিসেবে ১ দশমিক শূন্য ৫ প্রায়। এছাড়া পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় খাগড়াছড়িতে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।তিনজনই দীঘিনালা সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী।রবিবার (৩০ জুন) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।তিনি জানান,বহিস্কৃত তিন পরীক্ষার্থীর মধ্যে দু’জন মানবিক ও অন্যজন ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ছিলেন।চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৫টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৯২ হাজার ১৬৯ জন।এর মধ্যে চট্টগ্রামের ৬৯টি কেন্দ্রে ৬৮ হাজার ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৭ হাজার ৬৫৫ জন। অনুপস্থিত ছিল ৬৭৩ জন।কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ হাজার ৫৪৮ জন এবং অনুপস্থিত ছিল ১৩৬ জন।রাঙামাটি জেলায় ১০টি কেন্দ্রে ৪ হাজার ৬৩৯ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৫৮৪ জন।অনুপস্থিত ছিল ৫৫ জন পরীক্ষার্থী।একইভাবে খাগড়াছড়ি জেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ২৯৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ২৫৪ জন এবং অনুপস্থিত ছিল ৪৫ জন।বান্দরবান জেলায় ৮টি কেন্দ্রে ৩ হাজার ১৯৪ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ১২৮ জন এবং অনুপস্থিত ছিল ৬৬ জন পরীক্ষার্থী।এদিকে,মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোর থেকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা।এসময় চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।অনবরত বৃষ্টির মধ্যে যানবাহন না পেয়ে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page