১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৯৭৫ জন,বহিস্কার ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৭৫ পরীক্ষার্থী।যা শতকরা হিসেবে ১ দশমিক শূন্য ৫ প্রায়। এছাড়া পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় খাগড়াছড়িতে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।তিনজনই দীঘিনালা সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী।রবিবার (৩০ জুন) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।তিনি জানান,বহিস্কৃত তিন পরীক্ষার্থীর মধ্যে দু’জন মানবিক ও অন্যজন ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ছিলেন।চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৫টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৯২ হাজার ১৬৯ জন।এর মধ্যে চট্টগ্রামের ৬৯টি কেন্দ্রে ৬৮ হাজার ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৭ হাজার ৬৫৫ জন। অনুপস্থিত ছিল ৬৭৩ জন।কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ হাজার ৫৪৮ জন এবং অনুপস্থিত ছিল ১৩৬ জন।রাঙামাটি জেলায় ১০টি কেন্দ্রে ৪ হাজার ৬৩৯ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৫৮৪ জন।অনুপস্থিত ছিল ৫৫ জন পরীক্ষার্থী।একইভাবে খাগড়াছড়ি জেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ২৯৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ২৫৪ জন এবং অনুপস্থিত ছিল ৪৫ জন।বান্দরবান জেলায় ৮টি কেন্দ্রে ৩ হাজার ১৯৪ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ১২৮ জন এবং অনুপস্থিত ছিল ৬৬ জন পরীক্ষার্থী।এদিকে,মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোর থেকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা।এসময় চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।অনবরত বৃষ্টির মধ্যে যানবাহন না পেয়ে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page