১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি >>> ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে জামালপুর পৌর আওয়ামী লীগ।শনিবার (২৯ জুন) বিকালে ফৌজদারি মোড় থেকে আনন্দ র‌্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিটিআই গেইটে এসে শেষ হয়।

র‌্যালি শুরুর আগে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ৭৫ বছর আগে এক ক্রান্তিকালে আওয়ামী লীগের জন্ম হয়েছিল ঐতিহাসিক প্রয়োজনে। আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে বাঙালির যা কিছু অর্জন ও সাফল্য, তা আওয়ামী লীগের মুকুটে পালক হিসেবে গুচ্ছবদ্ধ হয়ে আছে।সাফল্যের এই পালকগুলো অগণিত নেতাকর্মীর ত্যাগ, পরিশ্রম ও নিষ্ঠা এবং দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল হিসেবে অর্জিত হয়েছে। তাই আওয়ামী লীগ বারবার কঠিন সময়কে জয় করে একটি দুর্জয় শক্তিতে পরিণত হয়েছে। বহুমুখী বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মধ্যেও দলীয় প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর গৌরবময় অভিযাত্রার ৭৫ বছরে চড়াই-উৎড়াই অতিক্রম করে এখন বিশেষ মহীরুহে পরিণত হয়েছে। উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম এই সংগঠন আজ সারা বিশ্বে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেলে পরিণত হয়েছে।আওয়ামী লীগ একটি বহুমাত্রিক গণসংগঠন এই সংগঠনের ঐক্যের ভিত্তি হল সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ শক্তি। বিভেদ ও বিভাজন পরিহার করে ঐক্যের শক্তিকে বলীয়ান করতে হবে।

আনন্দ র‍্যালীতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এছাড়াও সর্বস্তরের নেতাকর্মীদের হাতে ছিলো নানা ধরণের ফেস্টুন, প্লেকার্ড।এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

You cannot copy content of this page