২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাংলাদেশ শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি >>> গত ২৭ জুন (বৃহস্পতিবার) বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।ঐতিহ্যবাহী শিক্ষক ও কর্মচারীদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখা এর সমসাময়িক শীর্ষ নেতৃবৃন্দের আকণ্ঠ অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে সাম্য ও ভ্রাতৃত্বের মেলবন্ধনকে পূন:স্থাপনের অভিপ্রায়ে ” দুর্নীতি ও রাহুমুক্ত, শিক্ষক-কর্মচারীদের কল্যাণে” স্লোগানকে প্রতিপাদ্য করে সখিপুরের মাধ্যমিক স্তরের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগনের উদ্যোগে পরবর্তীতে মূল কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে প্রধান পৃষ্ঠপোষক,স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও পৌর সভার মেয়র মহোদয়কে পৃষ্ঠপোষক এবং সখিপুরের এ সংগঠনের নেতৃত্ব প্রদানকারী কতিপয় প্রথিতযশা সাবেক শিক্ষক নেতাকে উপদেষ্টা করবার প্রস্তাব রেখে বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ,কে, ফজলুল হককে আহ্বায়ক ও মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামরুল হাসানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য যে, “দুর্নীতি ও রাহুমুক্ত, শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ” এ প্রতিপাদ্যে বিশ্বাসী সখিপুরের মাধ্যমিক স্তরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ও এ শিক্ষক-কর্মচারীগনের অংশগ্রহণের মাধ্যমে যেকোনো সময় অত্র আহবায় কমিটি পুনর্গঠন কিম্বা সংবিধিবদ্ধভাবে মূল কার্যকরী কমিটি গঠন করা হবে।

কমিটি বিষয়ে জানতে চাইলে আহবায়ক জনাব এ,কে ফজলুল হক এ প্রতিবেদককে বলেন –
বাংলাদেশের শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখা একটি ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন । যে স্বপ্ন নিয়ে এক সময়ের সখিপুরের প্রথিতযশা শিক্ষক নেতাগন সংগঠনটি গঠন করেছিলেন সমসাময়িক নেতৃবৃন্দের স্বেচ্ছাচারিতা,অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সেই স্বপ্ন আজ ভুলণ্ঠিত। শিক্ষক – কর্মচারীগন সমিতির মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণের পরিবর্তে বর্তমানে সমিতির অস্তিত্ব সংকটের আশঙ্কায় হতাশাগ্রস্থ। এমতাবস্থায়, “দুর্নীতি ও রাহুমুক্ত, শিক্ষক কর্মচারীর কল্যাণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ শিক্ষক – কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমাদের এই আহ্বায়ক কমিটির গঠন। আশা করছি সংশ্লিষ্ট সকলে সার্বিক সহযোগিতায় আমাদের পাশে থাকবেন ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page