২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সবুজের বার্তা ছড়াতে নড়াইলে মিশন গ্রিন বাংলাদেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি >>> সারাদেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় বৃক্ষরোপণ কর্মসূচী, পুতুল নাট্য, আলোচনা সভা, গাছের চারা বিতরণের আয়োজন করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি)।

শুক্রবার (২৮ জুন) নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন জায়গায় তারা এ কর্মসূচী পালন করেন। আয়োজনের সহযোগী ছিল হেলদি লিভিং, আশা , সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট। আয়োজনের স্থানীয় সহযোগি ছিল আলোক নিশান ফাউন্ডেশন।

জানা গেছে, শুক্রবার সকাল ৮ টা থেকে দিনব্যাপী এ কর্মসূচীগুলোর আয়োজন করা হয়। গাছ লাগানো ও পরিচর্যার উপায় এবং গাছের উপকারিতাকে সকলের মাঝে ব্যতিক্রমভাবে তুলে ধরতে নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন স্থানে আয়োজিত হবে বিশেষ পাপেট শো।

লোহাগড়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
আলোচনা সভা ও চারাগাছ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো : জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, শিমুল হাসান, বিপ্লব রহমান, ওবাইদুর রহমান, মনির খান, ইমরান হোসেন, রেজাউল করিম, জহুরুল হক মিলু, শরিফুজ্জামান, মো: আব্দুল্লাহ জাহিদুল হক রনী, কাজী ইমরান, বাবর আলী, রাশেদ রাসু, মুজাহিদ, দিদারসহ প্রমূখ।

আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ। আরও উপস্থিত ছিলেন মিশন গ্রিন বাংলাদেশের প্রধান সমন্বয়ক আহসান রনি।

মিশন গ্রিন বাংলাদেশের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও জনসংখ্যার চাহিদার সঙ্গে মিল রেখে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আর এই বর্ষা মৌসুম চারাগাছ রোপণের উত্তম সময়। নগরজীবন বৃক্ষবিরল হয়ে আসায় মানুষের প্রাণের অস্তিত্ব আজ বিপন্ন। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতি বছর অন্তত দুটি করে বৃক্ষরোপণ করা দরকার।

মিশন গ্রিন বাংলাদেশের আহবায়ক আহসান রনি বলেন,পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে গাছের বিকল্প নেই। দেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ উৎসবে ক্যাম্পেইন টা আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। আমরা শুধুমাত্র একটি জায়গায় বৃক্ষরোপণ না করে দেশের প্রতিটি জেলায়, উপজেলায় সকলের মাঝে বৃক্ষরোপণের সচেতননতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। আমরা চাই সবাই মিলে ফুলে, ফলে ভরা সবুজ বাংলাদেশ গড়বো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page