২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

সাতকানিয়া কাঞ্চনা বয়েজ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> দক্ষিন চট্রগ্রামের সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক উন্নয়নমুলক প্রতিষ্ঠান বয়েজ ক্লাবের উদ্যোগে কেবিসি (অনুর্ধ-১৫)আন্তঃ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।। শুক্রবার ২১ শে জুন ২০২৪ ইংরেজি বিকেল চারটার দিকে,কেবিসির সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে,টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কেবিসির সাবেক সভাপতি মোহাম্মদ আরমান হোসেনের সঞ্চালনায় কাঞ্চনা হাই স্কুল মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।কেবিসি(অনুর্ধ-১৫)ফুটবল টুর্নামেন্ট এর গর্বিত স্পন্সর হন মাষ্টার মোহাম্মদ তাজুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশন।প্রথম খেলায় কেবিসি (অনুর্ধ-১৫)আন্তঃ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনালে প্রতিদ্বন্দিতা করে কেবিসি পদ্মা একাদশ বনাম কেবিসি মেঘনা একাদশ।।কেবিসি পদ্মা একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করে, বাবু এবং কেবিসি মেঘনা একাদশ এর অধিনায়ক নিহাল।প্রচুর দর্শকের উপস্থিতিতে ম্যাচটি গোল শুন্য ড্র হওয়াই পরে ট্রাইব্রেকারে ০৭-০৬ গোলে কেবিসি মেঘনা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।।উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কেবিসি মেঘনা দলের স্ট্রাইকার ইমাদ ও কেবিসি পদ্মা দলের স্ট্রাইকার ইসভাত।টুর্নামেন্ট’র ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় কেবিসি মেঘনা দলের অধিনায়ক নিহাল।২য় ম্যাচে প্রতিদ্বন্দিতা করে কেবিসি রিয়াল মাদ্রিদ বনাম কেবিসি ম্যানসিটি।।কেবিসি রিয়াল মাদ্রিদ অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন -আরাফাত এবং কেবিসি ম্যানসিটি অধিনায়ক এমরান।চরম হাড্ডাহাড্ডি খেলায় কেবিসি রিয়াল মাদ্রিদ ম্যাচের ২০ মিনিটে স্ট্রাইকার রাসেল এর পা থেকে গোল আদায় করে ১-০ তে এগিয়ে যায়।।।কেবিসি ম্যানসিটি অনেক সহজ সুযোগ নষ্ট করেছে ফলে কেবিসি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কেবিসি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার জামসেদ।প্রধান অতিথির বক্তব্যে রমজান আলী চেয়ারম্যান বলেন,যুব সমাজ কে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সংগঠন গুলোর উদ্যোগে সুস্থ বিনোদনের অংশ হিসেবে খেলাধুলার আয়োজনের বিকল্প নেই। আজকের যুব সমাজ আগামী দিনের জাতিকে নেতৃত্ব দিবে। তাই এই প্রজন্ম কে মেধা বিকাশে ও শারীরিক গঠনে যোগ্য করে তুলতে নানামূখী কর্মসূচি পালন করতে একতা ক্লাবকে উৎসাহিত করেন। এসময় তিনি ফুটবল খেলার উদ্যোগ গ্রহন করায় মো. আরমান কে ধন্যবাদ জানিয়ে কাঞ্চনা বয়েজ ক্লাবের কর্মকান্ডে আরো অধিক সহযোগিতা করার ঘোষণা দেন।আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রমজান আলী।।আরো উপস্হিত ছিলেন কাঞ্চনা বয়েজ ক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য সৈয়দ মোস্তফা কামাল হিরু,নাছির উদ্দিন পিন্টু,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিন শফি,সাবেক ফুটবলার সাইফুল ইসলাম টিপু,জনাব আব্দুল মালেক সিকদার,কেবিসির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান,মোহাম্মদ এমরান, কেবিসির সদস্য সাইফুল ইসলাম ও ঈশান প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page