৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকায় চরম দুর্ভেোগে জনসাধারন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জে  বন্যা পরিস্থিতির  সার্বিক উন্নতি হলেও প্লাবিত এলাকায় দুর্ভোগ বাড়ছে।সুরমা নদীর পানি কমলেও যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকায় পানি ধীরে কমায় মানুষের দুর্ভোগ দীর্ঘ হচ্ছে।চার দিন পর শনিবার (২২জুন)সুনামগঞ্জ পৌর শহরের  সুরমা নদীর পানি বিকেল ৩টায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।তবে এখনো জেলায় অসংখ্য বাড়িঘর,রাস্তাঘাটে পানি আছে। পৌর শহরের নিম্নাঞ্চল থেকে পানি এখনো নামে নি।পৌর শহরের পশ্চিম হাজিপাড়া,নবী নগর কালীপুর সহ বেশ কিছু পাড়ায় এখনো নৌকায় চলাচল করছেন নাগরিক রা।তথ্য বলছে এখনো প্রায় ২৫ হাজার পরিবার আছেন আশ্রয়কেন্দ্রে।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, ‘গত দুদিন সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হয়েছে।এতে পাহাড়ি ঢল কম নামছে।মূলত এ কারণেই নদীর পানি কমছে।ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে।সমান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই।এসময় তিনি বলেন ‘ যেসব এলাকা থেকে এখনো পানি নামে নি তা আগামী দু-এক দিনের মধ্যে নেমে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে!এদিকে পৌর শহরের পানি নাম কামার কারণ হিসেবে নাগরিকরা শহরের ড্রেইন  সিস্টেম  ও অপরিকল্পিত  নিচু রাস্তাকে দায়ি করছেন।পশ্চিম হাজি পাড়ার বাসিন্দা মোস্তফা মিয়া বলেন, ‘ আমরা দীর্ঘদিন ধরে পৌরসভার কাছে দাবি জানিয়ে আসছি চলাচলের রাস্তাটি উঁচু করার জন্য বলছি বড় ড্রেইনের ব্যবস্থা করার জন্য কিন্তু কোনো কাজ হচ্ছে না।ফলে বছরে বছরে ভোগান্তির মধ্যে পড়তে হয় এবারো নৌকা ছাড়া মূল  সড়ক( সুনামগঞ্জ প্রবেশের সড়ক) থেকে বাসাবাড়িতে যাওয়া যাচ্ছে না।অন্যদিকে এই এলাকায় বন্যাকে কেন্দ্র করে পৌরসভার কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি।নবীনগরের বাসিন্দা বিষ্ণু দাস থাকেন কালী মন্দির এলাকায়  সরেজমিনে গিয়ে দেখা যায় ঐ এলাকায় এখন কোমর পানি জমাট!বিষ্ণু দাস বলেন, শহরে মানুষ বাড়ছে কিন্তু পানি যাওয়ার রাস্তা কমছে।কালভার্ট ছিল এখানে সেটাও ভরাট হয়েগেছে।ড্রেইন কিংবা কালভার্ট না করলে নগরীর মানুষের ভোগান্তিআরো বাড়বে!পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাওসার আহমেদ জানান,’ তার এলাকার প্রায় ৫০ পরিবার এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।নিচু এলাকা থেকে এখনো নামে নি।আমি সার্বক্ষনিক খোঁজখবর রাখছি মানুষজনের।তবে পৌরসভা থেকে তেমন কোনো ত্রাণ সামগ্রী দেয়া হয়নি বলে স্বীকার করেন তিনি।উল্লেখ্য,সুনামগঞ্জে গত ১৬ জুন থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।অসংখ্য ঘরবাড়ি,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।ভেসে গেছে পুকুর ও খামারের মাছ।প্রথম দিকে সদর,ছাতক ও দোয়ারাবাজার উপজেলা আক্রান্ত হলেও পরে জেলার সব উপজেলা বন্যা কবলিত হয়ে পড়ে।ছয় দিন ধরে মানুষ দুর্ভোগে আছেন।দিন যত যাচ্ছে পানিবন্দী মানুষের ভোগান্তি তত বাড়ছে।অনেকের ঘরে খাবারের সংকট আছে।পাউবোর তথ্যমতে,গত রোববার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে।সোমবার একই সময়ে পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।চার দিন পর শনিবার (২২ জুন)সুরমা নদীর পানি এখানে বিপৎসীমার নিচে নেমেছে।সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।জেলার উঁচু এলাকায় পানি কমলেও নিচু এলাকায় পানি এখনো স্থির হয়ে আছে।ছাতক,সদর,দোয়ারাবাজার উপজেলায় অসংখ্য বাড়িঘরে এখনো পানি আছে।রাস্তাঘাট প্লাবিত আছে।জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী,সুনামগঞ্জের ১২টি উপজেলায় ১ হাজার ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ।আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ২৫ হাজার পরিবার।বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতির কথা জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন,পর্যাপ্ত ত্রাণসামগ্রী আছে।ত্রাণ বিতরণ হচ্ছে। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার,রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি

২২.০৬.২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন।
বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ।
মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page