২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের গুচ্ছগ্রামে ট্রার্সফোসের অভিযানে অবৈধ ২৫১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার,প্রশাসনের লোকজনের সাথে ইউপি চেয়ারম্যান তপনের বাকবিতন্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের গুচ্ছগ্রামে কয়েকজন চোরাকারবারী মিলে স্থানীয় ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ৯০০ শত বস্তা এনে রাখা হয়।এই খবর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের নেতৃত্বে ডলুরা সীমান্ত বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ আব্দুর রহিম,চিনাকান্দি বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিদ্দিুৃকুর রহমান ও পুলিশ সদস্যদের নিয়ে ট্রার্সফোর্স গঠন করে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গুচ্ছগ্রামে গিয়ে অভিযান চালান।এ সময় গুচ্ছ গ্রামের এক ব্যাক্তির পরিত্যক্ত বাড়ি হতে ২৫১ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।যার প্রতিকেজি চিনির বাজার মূল্য ১২০ টাকা করে মোট ২৫১ বস্তার চিনির বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকার উপর হবে।খবর পেয়ে সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন চোরাকারবারীদের পক্ষে অবলম্বন করে ট্রার্সফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) মফিজুর রহমানের সামনে বিজিবির ক্যাম্প কমান্ডারের সাথে তর্কে জড়িয়ে যান।এ সময় স্থানীয়রা প্রশাসনের লোকজনের উপর উত্তেজিত হয়ে পড়েন।এ ব্যাপারে ইউএনও অফিসের আইসিটি টেকনোশিয়ান আলাল হোসেন জানান স্থানীয় ইউপি নুরে আলম সিদ্দিক তপনকে শান্ত হওয়ার কথা বললে চেয়ারম্যান তাকেও ধমক দেন বলে তিনি সাংবাদিকদের জানান।এই চোরাকারবারী সিন্ডিকেটের সাথে কে কে জড়িত এই বিষয়টি তদন্ত সাপেক্ষে গডফাদার যারাই জড়িত আছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী স্থানীয়দের।বৃহস্পতিবার রাতে এ বাক বিতন্ডার ঘটনাটি ঘটে। তবে এই চোরাকারবারীরা প্রায় ৯০০ বস্তা অবৈধ ভারতীয় চিনি সীমান্ত দিয়ে নামিয়ে এনে গুচ্ছগ্রামে মজুত করছিলেন বলে স্থানীয়রা জানান।অভিযানে ২৫১ বস্তা উদ্ধার করে প্রশাসন এগুলো জব্দ করলে ও বাকি চিনির বস্তার কোন হদিস মিলছে না।এ ব্যাপারে সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন জানান,এই ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং প্রশাসনের লোকজন স্থানীয় জনসাধারনের সাথে খারাপ তর্কে জড়ালে আমি এর প্রতিবাদ করি।এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ডলুরা সীমান্ত দিয়ে একটি চক্র গুচ্ছগ্রামে এনে অবৈধ ভারতীয় চিনি মজুদ করছে এমন খবরের ভিত্তিতে আমরা ট্রার্সফোর্স গঠন করে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই অবৈধ চিনিগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে।যার বাজার মূল্যে ১৫ লাখ টাকার উপরে।তবে চেয়ারম্যান বিজিবির কমান্ডারের সাথে যে খারাপ বিহেভ করেছে সেটা বিজিরি যিনি দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন তাকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি
২২.০৬.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page