২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সিলেটে বন্যা কবলিত মানুষের র‌্যাব-৯, চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বদরুল ইসলাম,নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি>>> সিলেটের চলমান বন্যায় র‌্যাব-৯ এর চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ।গত বেশ কিছুদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে সিলেট বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চল। চলমান পাহাড়ি ঢল এবং বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সিলেটের লাখ লাখ পানিবন্দি মানুষ।পানিবন্দি থাকায় তারা দূর্বিষহ জীবন-যাপন করছে।এই বন্যায় স্বল্প আয়ের মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছে।বন্যা কবলিত বিভিন্ন এলাকায় পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও খাবারের প্রাপ্যতা কমে গিয়েছে।বিশুদ্ধ পানি,প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সেবার অভাবে বন্যার্ত মানুষজন নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৯, সিলেট।এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ জুন) সিলেট বিভাগের অন্যান্য স্থানের বন্যার্তদের পাশাপাশি জৈন্তাপুর থানাধীন কানজর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং চিকিৎসা সেবার অংশ হিসেবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরে সহায়তা করছে র‌্যাব-৯। বন্যার সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।এছাড়াও যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব-৯ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।যে কোন ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় র‌্যাবের এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‌্যাব সর্বদা প্রস্তুত।

প্রেরক বদরুল ইসলাম  

সিলেট বিভাগ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page