১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ পটিয়ায় ৫ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ৫ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই আহত ২
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে স্কুল ছাত্রসহ ১০ জনের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক,কক্সবাজার।।   ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের ৪টি স্থানে ও পালংখালীতে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে এক স্কুল ছাত্রসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন স্থানীয় বাসিন্দা ও অপর ৯ জন রোহিঙ্গা বলে জানা গেছে।উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান। এর মধ্যে ৮ নম্বর ক্যাম্পে দুইজন, ৯ নম্বর ক্যাম্পে দুইজন, ১০ নম্বর ক্যাম্পে চারজন ও ১৪ নম্বর ক্যাম্পে একজনের মৃত্যু হয়েছে।১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিহতরা হলেন, আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)। ৯ নম্বর ক্যাম্পে নিহতরা হলেন, মো. হোসেন (৫০), ও আনোয়ারা বেগম (১৮) । ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে নিহতদের নাম নিশ্চিত করতে পারেননি আরআরআরসি মো. মিজানুর রহমান।তিনি জানান, বুধবার সকাল ৬ টার দিকে ১০ নম্বর ক্যাম্পের বক্ল-সিতে পাহাড়ধসে মাটি চাপা পড়ে চারজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৯ নম্বর ক্যাম্পের আই-৪ এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ওখানে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। ভোর ৪ টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধবসে মারা যান আরও ৩ জন। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।এছাড়া বুধবার ভোরে কক্সবাজারের উখিয়ারপালংখালীর থাইংখালি ৪ নম্বর ওয়ার্ডের চোরাখোলায় পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্থায় আব্দুল করিম নামে ১২ বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল করিম উখিয়ার পালংখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থাইংখালির শাহ আলমের ছেলে। সে থাইংখালি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।মৃতের বাবা মো. শাহ আলম বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির সবাই ঘুমিয়েছিলাম। মাঝরাতে ভারি বৃষ্টি শুরু হয়। ভোরে হঠাৎ বাড়ির পাশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পাহাড় ধসে এসে আমাদের ঘরে পড়ে। তখন আমরা কয়েকজন বের হতে পারলেও আমার ছেলে আব্দুল করিম বের হতে পারেনি। মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়। আমরা আহত হয়েছি।পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী জানান, ভারি বৃষ্টির কারণে থাইংখালি ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে শাহ আলমের বাড়িতে এসে পড়ে। এ সময় আব্দুল করিমের মৃত্যু হয়। বিষয়টি ইউএনওসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page