২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন পৌর মেয়র শেখ আব্দুর রহমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোংলায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।তিনি বলেন বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতো দিন থাকবে দেশ,পথ হারাবে না বাংলাদেশ।ঈদুল আযহা উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার ৯ টি ওয়ার্ডে অসহায় দুস্থদের ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় মোংলা পোর্ট পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এসব কথা বলেন।এ সময় তিনি আরো বলেন,গরিব-দুঃখী মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়,তারাও যেন সবার সঙ্গে উৎসবের সম-অংশীদার হতে পারে,পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন।এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার তিনি।প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৌর মেয়র এর জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন।এসময় পৌর সচীব অমল কৃষ্ণ ও পৌর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page